News Flash

  • Home
  • Uncategorized
  • সোমবার ভারত বনধ, কংগ্রেসকে সমর্থনের বার্তা ডিএমকে-র
Image

সোমবার ভারত বনধ, কংগ্রেসকে সমর্থনের বার্তা ডিএমকে-র

চেন্নাই ও নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর (হি.স.): দিন দিন বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের মূল্য| রীতিমতো দুঃশ্চিন্তায় সাধারণ মানুষ| দিনে দিনে যে ভাবে পেট্রোপণ্যের দাম বাড়ছে তাতে সাধারণ মানুষের উপরে চাপ বাড়ছে| এই পরিস্থিতিতে লোকসভা ভোটের প্রাক্কালে বিরোধী দলগুলিকে একজোট করে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে প্রথম যৌথ আন্দোলনে নামছে কংগ্রেস| পেট্রোল-ডিজেলের আকাশছোঁয়া দামের প্রতিবাদে আগামী সোমবার ‘ভারত বনধ’-এর ডাক দিয়েছে কংগ্রেস| কংগ্রেসের ডাকা ‘ভারত বনধ’ সমর্থনের আশ্বাস দিল ডিএমকে| ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন জানিয়েছেন, কংগ্রেসের ডাকা ভারত বনধ সমর্থন করবেন ডিএমকে|
শুক্রবার ফের দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের| মূল্য বৃদ্ধিতে সর্বকালীন রেকর্ড গড়ে চলেছে পেট্রোপণ্য| একই সঙ্গে হচ্ছে ভারতীয় মুদ্রার পতন| কংগ্রেসের পাশাপাশি পাঁচটি বাম দল আগামী সোমবার, ১০ সেপ্টেম্বর সারা ভারত বনধের ডাক দিয়েছে| জনবিরোধী নীতির বিরুদ্ধে এই বনধ ডেকেছে সিপিএম, সিপিআই, সিপিআই (এমএল)-লিবারেশন ও আরএসপি|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top