News Flash

  • Home
  • Uncategorized
  • ছদ্মবেশী সন্দেহে ধৃত ব্যক্তিকে জামিন দিল আদালত
Image

ছদ্মবেশী সন্দেহে ধৃত ব্যক্তিকে জামিন দিল আদালত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্ঢেম্বর৷৷ ছদ্মবেশী সন্দেহে ধৃত রাজু চৌধুরী ওরফে আজম খানকে জামিন দিল আদালত৷ বুধবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করেছিল৷ বৃহস্পতিবার পুলিশ তাকে আদালতে সোপর্দ করে ৭ দিনের পুলিশ হেপাজতের আবেদন জানায়৷ কিন্তু, আদালতে ধৃত রাজু চৌধুরী ওরফে আজম খান জামিনের আবেদন জানান৷ সেই মোতাবেক তার আইনজীবী আদালতে তার আধার কার্ড, মহকুমা শাসক দ্বারা ২০০৬ সালে জারি করা পিআরটিসি, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, সুকল সার্টিফিকেট এবং ঠিকেদারের অধীন কাজ করার বৈধ কাগজপত্র জমা দেন৷ আদালত ওই সমস্ত কাগজপত্র দেখে তার জামিন মঞ্জুর করেন৷ পাশাপাশি তার কাছ থেকে বাজেয়াপ্ত নগদ টাকা ও মোটর বাইক ফেরত দেওয়ার জন্যও পুলিশকে নির্দেশ দেয় আদালত৷ জানা গেছে, আদালতে জমা দেওয়া তার সমস্ত কাগজপত্র খতিয়ে দেখবে পুলিশ৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top