News Flash

  • Home
  • Uncategorized
  • আচমকা রদবদল, সরিয়ে দেওয়া হল জম্মু ও কাশ্মীরের পুলিশ প্রধানকে
Image

আচমকা রদবদল, সরিয়ে দেওয়া হল জম্মু ও কাশ্মীরের পুলিশ প্রধানকে

শ্রীনগর, ৭ সেপ্টেম্বর (হি.স.): আচমকাই জম্মু ও কাশ্মীরের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডিজিপি) পদ থেকে সরিয়ে দেওয়া হল শেষ পল বৈদকে| বৃহস্পতিবার রাতে ডিজিপি পদ থেকে তাঁকে সরিয়ে পরিবহণ কমিশনারের পদে বসানো হয়েছে| পরবর্তী নিয়োগ না হওয়া পর্যন্ত সংশোধনাগারের ডিরেক্টর জেনারেল দিলবাদ সিংকে কাশ্মীর উপত্যকার পুলিশ প্রধানের দায়িত্ব সামলাতে বলা হয়েছে| আচমকা এই রদবদল প্রসঙ্গে বিশেষ কিছু না বললেও, সদ্য প্রাক্তন ডিজিপি এস পি বৈদ জানিয়েছেন, ‘অনেক ভালো অনুভূতির সঙ্গে আমি যাচ্ছি|’
২০১৬ সালের ডিসেম্বর মাসে জম্মু ও কাশ্মীরের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডিজিপি) পদে বসেন আইপিএস অফিসার এস পি বৈদ| আগামী বছরের অক্টোবর মাসে তাঁর অবসর নেওয়ার কথা| শুধুমাত্র ডিজিপি নন, তাঁর সঙ্গে রদবদল হয়েছে আরও কয়েকজন পুলিশের উচ্চপদস্থ অফিসারের|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top