News Flash

  • Home
  • Uncategorized
  • সমকামিতা নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত রাষ্ট্রসঙ্ঘের
Image

সমকামিতা নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত রাষ্ট্রসঙ্ঘের

নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (হি.স.) : সমকামিতা নিয়ে সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়কে স্বাগত জানাল রাষ্ট্রসঙ্ঘ। বৃহস্পতিবার ৩৭৭ ধারার কয়েকটি অংশ বাতিল করে দিয়ে সমাকামিতা অপরাধ নয় বলে জানায় সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ। এই রায়কে মাইল ফলক হিসেবে আখ্যা দিয়েছে রাষ্ট্রসঙ্ঘ।
সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে রাষ্ট্রসঙ্ঘের তরফ থেকে জানানো হয়েছে, মানুষের কি চাহিদা সেটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু এই বিষয় নিয়েই হিংসা, কলঙ্ক গোটা বিশ্বজুড়ে ঘটে চলেছে। যার জেরে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে।
অন্যদিকে, এই রায়কে স্বাগত জানিয়েছেন কংগ্রেস নেতা শশী থারুর। তিনি জানিয়েছেন, আমি খুশি হয়ে সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানাচ্ছি। এই দেশের সরকার মানুষের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করেছে। দ্বিচারিতা করে মানুষের প্রতি অন্যায় করে চলেছে সরকার। কিন্তু দেশের সর্বোচ্চ আদালত মানুষের সমাধিকারের জন্য উঠে দাঁড়িয়েছে।
এলজিবিটি কর্মী অঙ্কিত গুপ্ত জানিয়েছেন, এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। এই রায়ের ফলে সংবিধানের অধিকার পাবে এলজিবিটি সম্প্রদায়ের মানুষেরা। আইনি লড়াই আমরা জিতেছি কিন্তু সমাজে এখনও আমাদের জয়লাভ করতে হবে। উল্লেখনীয় রায় দানের সময় সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এলজিবিটি সম্প্রদায়ের মানুষের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করাটা রাষ্ট্রের কাজ নয়।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top