News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের তিন জায়গায় মিনি সেক্রেটারিয়েট গঠনের প্রক্রিয়া চূড়ান্ত
Image

রাজ্যের তিন জায়গায় মিনি সেক্রেটারিয়েট গঠনের প্রক্রিয়া চূড়ান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর৷৷ মিনি সেক্রেটারিয়েট গঠনের প্রশাসনিক প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হয়েছে৷ প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অঙ্গ হিসেবে সচিবালয়কে মানুষের পাশে পৌছে দিতে চাইছে রাজ্য সরকার৷ তাই, আপাতত রাজ্যের তিনটি স্থানে মিনি সেক্রেটারিয়েট খুলবে রাজ্য সরকার৷ বিলোনীয়া, আমবাসা এবং ধর্মনগরে মিনি সেক্রেটারিয়েট গঠনের প্রশাসনিক প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে৷ সে মোতাবেক অতিরিক্ত মুখ্য সচিবদেরও বাছাই করা হয়েছে৷ মহাকরণ সূত্রে খবর, সুশিল কুমার, জি এস জি আয়েঙ্গার, এল কে গুপ্তা এবং এম ভেঙ্কেটশরুলু অতিরিক্ত মুখ্যসচিবের দ্বায়িত্ব পাচ্ছেন৷ ওই তিনটি স্থানে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার সকল সদস্যদের অফিস থাকবে৷ পাশাপাশি প্রধান সচিব থেকে শুরু করে পদস্থ আধিকারীকরাও সেখানে কাজ করবেন৷ রাজ্য সরকার এই প্রক্রিয়াকে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অঙ্গ হিসেবে তুলে ধরতে চাইলেও মহাকরণ কর্মচারী সমিতি এই যুক্তি মানতে চাইছে না৷ সমিতির মতে, সচিবালয়ে সরকার বিরোধী মনোভাবাপন্ন কর্মচারীদের বদলির উদ্দেশ্যেই এই উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার৷

বাম জমানায় প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অঙ্গ হিসেবে চারটি জেলা থেকে আটটি জেলা হয়েছিল৷ তখন বামফ্রন্ট সরকার প্রশাসনকে জনগনের দৌড়গোড়ায় পৌছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দাবি করেছিল৷ কিন্তু, এই প্রশাসনিক বিকেন্দ্রীকরণের সুফল রাজ্যবাসী কতটা পেয়েছে হয়তো বা সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে এর প্রতিফলন দেখা গেছে৷ নিয়ম অনুযায়ী, সচিবালয়ের কর্মচারীদের অন্যত্র বদলি করা যায় না৷ কিন্তু, সরকার বিরোধী মনোভাবাপন্ন কর্মচারীদের নিয়েও বিজেপি – আইপিএফটি জোট সরকার ভিষণ চিন্তায়  রয়েছে৷ তাই, মহাকরণ কর্মচারী সমিতি মনে করছে, রাজ্যের তিনটি স্থানে মিনি সেক্রেটারিয়েট গঠন করে বেশ কয়েকজন কর্মচারীকে সচিবালয় থেকে সেখানে বদলি করা হবে৷ রাজ্য সরকার অবশ্য যুক্তি দিয়ে দাবি করেছে, সচিবালয়কে রাজ্যবাসীর কাছে পৌছাতে চাইছে বিজেপি – আইপিএফটি জোট সরকার৷ সেক্ষেত্রে মিনি সেক্রেটারিয়েট গঠন দারুণ সুফল দেবে বলে দাবি রাজ্য প্রশাসনের পদস্থ আধিকারীকদের৷ সেই মোতাবেক বিলোনীয়া, আমবাসা এবং ধর্মনগরে মিনি সেক্রেটারিয়েট গঠনের প্রক্রিয়া চূড়ান্ত করে ফেলেছে রাজ্য সরকার৷ এরই সাথে প্রশাসনিক শীর্ষ আধিকারিকদেরও বাঁছাই করা হয়ে গিয়েছে৷ সূত্রে খবর, দুই-একদিনের মধ্যে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি হবে৷ তার আগে বুধবার অতিরিক্ত মুখ্য সচিবের পদে সুশিল কুমার, জি এস জি আয়েঙ্গার, এল কে গুপ্তা এবং এম ভেঙ্কেটশরুলু নামে সিলমোহর পড়েছে৷  সমালোচকদের মতে, ছোট্ট রাজ্য ত্রিপুরাতে মিনি সেক্রেটারিয়েট গঠনের কোনও যৌক্তিকতা নেই৷ বড় রাজ্য গুলিতে সচিবালয়ের শাখা অন্যত্র করা হয়ে থাকে কাজের সুবিধার্থে৷ কিন্তু, ১০৪৯২ বর্গ কিলোমিটার আয়তনের এই রাজ্যে যে কোন স্থানে খুব অল্প সময়েই পৌছে যাওয়া সম্ভব৷ ফলে, নতুন করে মিনি সেক্রেটারিয়েট গঠনের মাধ্যমে প্রশাসনিক খরচ বৃদ্ধিরও কতটা যৌক্তিকতা রয়েছে সেই প্রশ্ণ ইতিমধ্যে উঠতে শুরু করেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top