News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রেষ্ঠ ত্রিপুরার পাশাপাশি সবুজ ত্রিপুরা গড়াও আমাদের মিশন ঃ মুখ্যমন্ত্রী
Image

শ্রেষ্ঠ ত্রিপুরার পাশাপাশি সবুজ ত্রিপুরা গড়াও আমাদের মিশন ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্ঢেম্বর৷৷  বৃক্ষের সাথে মানুষের এক নিবিড় সম্পর্ক রয়েছ৷ এজন্য ভারতীয় সভ্যতাতে বহুকাল আগে থেকে বৃক্ষের পূজা করার রীতি চালু আছে৷ এই পরম্পরা আজও আমাদের দেশে বিদ্যমান৷ আজ ত্রিপুরা বিধানসভা ভবনের দক্ষিণ -পশ্চিম পাশে বন দপ্তরের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপন অনুষ্ঠানে বৃক্ষ রোপন করে সাংবাদিকদের সাথে কথা  বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এ কথাগুলি বলেন৷ তিনি বলেন, বর্তমানে পৃথিবপীর বিভিন্ন দেশে বৃক্ষ পূজা করা হয়৷ কিন্তু আমাদের দেশে এই বৃক্ষের পূজা অনেক আগে থেকেই চালু রয়েছে৷ মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, আজ এই অনুষ্ঠানে আগর গাছ লাগানো  হয়েছে৷ এই আগর গাছ থেকেই মানুষ আর্থিকভাবে লাভবান  হতে পারে৷ তিনি আরও  বলেন, যথেষ্ট সংখ্যক আগর গাছ উত্তর ত্রিপুরায় রয়েছে৷ বন দপ্তর আধুনিক পদ্ধতির মাধ্যমে আগর গাছকে গাজে লাগিয়ে সুগন্ধি ইত্যাদি তৈরি করে মানুষের রোজগারের ব্যবস্থা করার কাজ করছে৷ তিনিসবাইকে নিজ বাড়িতে গাছ লাগানোর আহ্বান জানিয়ে বলেন, এর ফলে বৃক্ষের সংখ্যা বৃদ্ধি পাবে৷ তিনি বলেন, ত্রিপুরার মানুষ প্রকৃতিপ্রেমী৷ বড় মাত্রায় জনজাতিরা প্ররকৃতির  সাথে নিবিড়ভাবে জড়িয়ে রয়েছ৷ এই অনুষ্ঠানে সকলের কাছে একটা বার্তা নিয়ে যাবে এবং আমাদের সরকারের মিশন শ্রেষ্ঠ ত্রিপুরার পাশাপাশি সবুজ ত্রিপুরা গড়ার সফলরূপ পাবে৷

উল্লেখ্য, এই বৃক্ষ রোপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শ্রীদেব একটি আগর গাছের চারা রোপন করেন৷ এছাড়া ুষ্ঠানে উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, রাজস্ব মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা, বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া এবং মুখ্যসচিব সঞ্জীব রঞ্জন বৃক্ষ রোপন করেন৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর প্রধান সচিব কুমার অলক, বন দপ্তরের প্রধান মূখ্য  বনসংরক্ষক ড অলিন্দ রস্তোগী সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top