News Flash

  • Home
  • Uncategorized
  • গৃহবধূকে নির্যাতন মামলায় স্বামীকে গ্রেপ্তারের দাবীতে যুব কংগ্রেসের মহিলা থানায় ধর্ণা
Image

গৃহবধূকে নির্যাতন মামলায় স্বামীকে গ্রেপ্তারের দাবীতে যুব কংগ্রেসের মহিলা থানায় ধর্ণা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্ঢেম্বর৷৷ শহরের শনিতলা এলাকায় গৃহবধূ রূপালি বনিক নির্যাতনের ঘটনার প্রেক্ষিতে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মঙ্গলবার আগরতলা পূর্ব মহিলা থানায় ডেপুটেশন দিয়েছে প্রদেশ যুব কংগ্রেস৷ এদিন সন্ধ্যায় যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা পূর্ব আগরতলা মহিলা থানায় ধর্ণা দেয়৷ থানার ওসির কাছে দাবী জানিয়েছে অবিলম্বে ঐ গৃহবধূর স্বামী সৈকত সাহাকে গ্রেপ্তার করতে হবে৷ যুব কংগ্রেস কর্মীরা অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নির্বাচনী এলাকায় সংশ্লিষ্ট বুথের বিজেপি নেতা সৈকত সাহা৷ তাকে গ্রেপ্তার করা হচ্ছে না শাসক দলের সক্রিয় নেতা বলে৷ অবিলম্বে সৈকত সাহাকে গ্রেপ্তাররে দাবী জানায় যুব কংগ্রেস৷ অন্যথায় যুব কংগ্রেস আগামীদিনে বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে বলে হুশিয়ারী দিয়েছে৷

প্রসঙ্গত, পাঁচদিন যাবৎ গৃহবধূকে খাবার না দিয়ে ঘরে আটকে রেখে নির্যাতনের ঘটনায় জড়িত শ্বশুর ও শাশুড়িকে পুলিশ আটক করেছে৷ পালিয়ে গা ঢাকা দিয়েছে স্বামী৷ ঘটনাকে কেন্দ্র করে রাজধানী আগরতলা শহরের শনিতলা এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

জানা গিয়েছে, শনিতলা এলাকার শংকর সাহার ছেলে সৈকত সাহার সাথে বিয়ে হয়েছিল যোগেন্দ্রনগরের রূপা বনিকের৷ বিয়ের এক দেড় বছর পর থেকেই পণের জন্য রূপার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হত বলে অভিযোগ৷ রূপা জানিয়েছেন, শ্বশুর বাড়ির লোকদের পছন্দমতো আসবাবপত্র বিয়েছে দেওয়া হয়নি বলে অভিযোগ এনে তাকে মারধর করা হত৷ গত কয়েকদিন যাবত তাকে খাবার না দিয়ে ঘরে আটকে রাখে৷ রূপার সাত মাসের একটি সন্তান রয়েছে৷ নির্যাতিতার চিৎকার শুনে প্রতিবেশী গিয়ে তাকে উদ্ধার করে এবং পুলিশকে খবর দেয়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে রূপা ও তার শিশু সন্তানকে উদ্ধার করে নিয়ে যায়৷ অন্যদিকে নির্যাতনের অভিযোগে শ্বশুর ও শাশুড়িকে আটক করা হয়েছে৷ অন্যদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গা ঢাকা দিয়েছে নির্যাতিতার স্বামী সৈকত সাহা৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top