News Flash

  • Home
  • Uncategorized
  • মূল্য বৃদ্ধিতে ফের সর্বকালীন রেকর্ড, আরও দামি পেট্রোল-ডিজেল
Image

মূল্য বৃদ্ধিতে ফের সর্বকালীন রেকর্ড, আরও দামি পেট্রোল-ডিজেল

নয়াদিল্লি ও কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি.স.): পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধি এখন প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে| জ্বালানির দাম নিত্য দিনই ঊর্ধ্বমুখী| সোমবারের পর মঙ্গলবার ফের সর্বকালীন রেকর্ড গড়ল জ্বালানির দাম| মধ্যবিত্তের দুঃশ্চিন্তা বাড়িয়ে মঙ্গলবার আরও দামি হল পেট্রোল-ডিজেল| গত কয়েকদিন ধরে পেট্রোল-ডিজেলের দাম ক্রমশই উর্ধ্বমুখী| সোমবারের তুলনায় মঙ্গলবার ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম| কমছে না, বরং দিন দিন পেট্রোল-ডিজেলের দাম বেড়েই চলেছে| পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়, মঙ্গলবার ২৭ পয়সা বেড়েছে পেট্রোলের দাম| ঊর্ধ্বমুখী ডিজেলের দামও| ২৭ পয়সা বেড়ে মঙ্গলবার কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম এখন ৮২.৩৩ টাকা এবং ২৯ পয়সা বেড়ে ডিজেলের দাম বেড়ে হল ৭৪.২৯ টাকা|
শুধু কলকাতা নয়, একই অবস্থায় দেশের অন্যান্য মেট্রো শহরেও| রাজধানী দিল্লিতে পেট্রোল-ডিজেলের বর্ধিত দাম হল, যথাক্রমে ৭৯.৩১ টাকা প্রতি লিটার এবং ৭১.৩৪ টাকা প্রতি লিটার| পাশাপাশি বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের বর্ধিত দাম হল, যথাক্রমে ৮৬.৭২ টাকা প্রতি লিটার এবং ৭৫.৭৪ টাকা প্রতি লিটার| পেট্রোল-ডিজেলের দাম দিন দিন বাড়তে থাকায় মাথায় মধ্যবিত্তের| বাড়ছে তো বাড়ছেই, পেট্রোল-ডিজেলের দাম ক্রমশই আকাশছোঁয়া|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top