News Flash

  • Home
  • Uncategorized
  • মুম্বইয়ে একটি রাসায়নিক কারখানা এবং কাঠের গুদামে আগুন, ঘটনাস্থলে দমকলের আটটি ইঞ্জিন
Image

মুম্বইয়ে একটি রাসায়নিক কারখানা এবং কাঠের গুদামে আগুন, ঘটনাস্থলে দমকলের আটটি ইঞ্জিন

মুম্বই, ৪ সেপ্টেম্বর (হি.স.): মুম্বইয়ের মালাড পশ্চিমে একটি রাসায়নিক কারখানা এবং কাঠের গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘিরে চাঞ্চল্য। বুধবার সকাল ১১টা ২৭ মিনিট নাগাদ আগুন লাগে। সকাল ১১টা ৫০মিনিট নাগাদ কন্ট্রোল রুমে ফোন করে অবহিত করা হয়| আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের আটটি ইঞ্জিন। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলে জানা গিয়েছে।
মালাডের সোমওয়ারি বাজার এলাকায় বম্বে টকিজের শিল্পাঞ্চলে একটি রাসায়নিক কারখানা এবং কাঠের গুদামে বিধ্বংসী আগুন লাগে। ঘন কালো ধোঁয়ায় গোটা এলাকা ছেয়ে যায়। কারখানা এবং গুদামের ভেতর থেকে বেরোতে থাকে আগুনের লেলিহান শিখা। আগুন লাগার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আসে দমকলের আটটি ইঞ্জিন এবং তিনটি জাম্বো ট্যাঙ্কার। শেষ খবর পাওয়া আগুন নিয়ন্ত্রণ আনা গিয়েছে। কুলিং প্রক্রিয়া চলছে। দমকল ছাড়াও ঘটনাস্থলে পুলিশ, অ্যাম্বুলেন্স এবং পৌর প্রতিনিধিরা। কি কারণে আগুন লাগল তা এখনও জানা যায়নি। স্থানীয় কংগ্রেস বিধায়ক আসলাম শেখ দাবি করেছেন অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েই চলেছে। বৃহন্মুম্বই পৌরনিগমের উচিত এই বিষয়ে যথা্যথ পরিকল্পনা গ্রহণ করা। উল্লেখনীয় ২২ আগস্ট দাদর এলাকার একটি অভিজাত বহুতলের ১২ তলায় বিধ্বংসী আগুন লাগে। অগ্নিকান্ডে প্রাণ হারান চার। গুরুতর আহত ১৬। ২৭ আগস্ট পারেল এলাকায় তিনতলা বহুতলে আগুন লাগে। ক্রমাগত এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে অগ্নিনিরর্বাপণের নিরাপত্তা।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top