News Flash

  • Home
  • Uncategorized
  • পিএ পদে চাকুরী পরীক্ষায় নম্বরের শর্তাবলীতে ক্ষুব্ধ চাকুরী প্রত্যাশীরা দেখা করলেন স্বাস্থ্যমন্ত্রীর সাথে
Image

পিএ পদে চাকুরী পরীক্ষায় নম্বরের শর্তাবলীতে ক্ষুব্ধ চাকুরী প্রত্যাশীরা দেখা করলেন স্বাস্থ্যমন্ত্রীর সাথে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আশায় বুক বেঁধেছিলেন বেকার যুবক যুবতীরা৷ বেসরকারী ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ যেহেতু এখানে নেই, সরকারী চাকুরীই শেষ ভরসা৷ রাজ্যে বিজেপি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর নতুন করে নিয়োগ নীতি তৈরী করেছে৷ নিয়োগ নীতিতে টিপিএসসিতে কিছু সংশোধন করা হয়েছে৷ পূর্বের নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করে নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে৷ কিন্তু, দেখা গিয়েছে নতুন নিয়োগ নীতিতে যেসব শর্তাবলী রাখা হয়েছে তাতে চাকুরী প্রত্যাশীদের মাথায় হাত৷ সম্প্রতি টিপিএসসির মাধ্যমে পার্সোন্যাল এসিস্টেন্ট গ্রেড টু (পিএ-টু) গ্রুপ সি নন গেজেটেড পদে ১৭৭ জন নিয়োগ করার বিজ্ঞপ্তি জারী করেছে৷ এই বিজ্ঞপ্তি নিয়ে চাকুরী প্রত্যাশীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অনিশ্চয়তা দেখা দিয়েছে৷ এরই প্রেক্ষিতে ক্ষুব্ধ চাকুরী প্রত্যাশীরা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে সোমবার সাক্ষাৎ করার জন্য সরকারী আবাসনে গিয়েছিলেন৷ কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করা সম্ভব হয়নি৷ শেষে তারা স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মনের সাথে সাক্ষাৎ করে চাকুরী প্রত্যাশীরা তাদের ক্ষোভ ও দাবী জানিয়েছেন৷

সংবাদে প্রকাশ, পিএ-টু পদের জন্য যোগ্যতার যেসব শর্তাবলী রাখা হয়েছে তাতে দেখা গিয়েছে, প্রার্থীকে উচ্চমাধ্যমিক কিংবা সমতুল্য পরীক্ষায় ৪৫ শতাংশ নম্বর নিয়ে পাশ হতে হবে৷ অথবা মাধ্যমিক পাশ হতে হবে সাথে যেকোন আইটিআই থেকে স্টেনোগ্রাফী কোর্সে ৪৫ শতাংশ নম্বর নিয়ে পাশ হতে হবে৷ এদিকে, বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে যদি কোন প্রার্থী ২০১৮-১৯ শিক্ষাবর্ষের পূর্বে যেকোন আইটিআই থেকে স্টেনোগ্রাফী কোর্স করে থাকেন তাহালে তাদের ক্ষেত্রে মাধ্যমিকে ৪৫ শতাংশের পরিবর্তে ৩৫ শতাংশ নম্বরকে মান্যতা দেয়া হবে৷ তাছাড়া সরকারী সংরক্ষণ নিয়ম অনুযায়ী পূর্বের মতোই ৫ শতাংশ নম্বরে ছাড় দেওয়া হবে এসসি, এসটি, এক্সসার্ভিসম্যান এবং পিএইচ ক্যাটাগরির প্রার্থীদের৷

৪৫ শতাংশ নম্বরের বিষয়টিকে মানতে পারছে না চাকুরী প্রত্যাশীরা৷ তাদের বক্তব্য হচ্ছে এসএসসি, ইউপিএসসির নিয়োগ সংক্রান্ত পরীক্ষাতেও এমন কোন নম্বরের বালাই নেই৷ এমনকি টিপিএসসিতেও পূর্বে এমন কোন শর্তাবলী ছিল না৷ সেই পরিপ্রেক্ষিতে চাকুরী প্রত্যাশীরা নিজেদের প্রস্তুত করেছিলেন৷ এখন হঠাৎ করে নতুন নিয়োগ নীতির কথা উল্লেখ করে নম্বরের বিষয়টি সামনে নিয়ে আসায় তাদের সমস্যায় পড়তে হচ্ছে৷ অনেকেই রয়েছেন যাদের নম্বর নেই কিন্তু সংশ্লিষ্ট স্টেনোগ্রাফি কোর্সে উত্তম দক্ষতা রয়েছে৷

এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে গিয়েছিলেন বেশ কিছু চাকুরী প্রত্যাশী৷ কিন্তু, মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ হয়নি৷ পরে তারা স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মনের সাথে সাক্ষাৎ করেছেন৷ স্বাস্থ্যমন্ত্রীকে গোটা বিষয়টি জানিয়েছেন৷ স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন বিষয়টি তিনি দেখবেন বলে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top