News Flash

  • Home
  • Uncategorized
  • অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি পাবে মেজর গগৈ : সেনাপ্রধান বিপিন রাওয়াত
Image

অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি পাবে মেজর গগৈ : সেনাপ্রধান বিপিন রাওয়াত

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (হি.স.): মেজর লিতুন গগৈ বিরুদ্ধে চারিত্রিক অবক্ষয় এবং দুর্নীতির অভিযোগ উঠেছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে বলে মঙ্গলবার জানিয়েছেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। অভিযোগ প্রমাণিত হলে শাস্তি পাবে মেজর গগৈ, এমনই মন্তব্য দাবি করেছেন সেনাপ্রধান। এদিন সেনাপ্রধান বলেন, যে কোনও চারিত্রিক অধঃপতন এবং দুর্নীতির কেসগুলি কঠোর ভাবে বিচার করা হবে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি নিয়ে কোর্ট অফ ইনকোয়েরি গঠন করা হয়েছিল। তারা কোর্ট মার্শাল প্রক্রিয়া চালানোর জন্য সুপারিশ করেছে। অপরাধ প্রমাণিত হলে শাস্তি পাবে মেজর গগৈ। যদি তার বিরুদ্ধে চারিত্রিক অবক্ষয়ের দোষ সাব্যস্ত হয় তবে আইনি ধারায় অনুযায়ী শাস্তি হবে। এছাড়াও তার বিরুদ্ধে যদি অন্য অভিযোগ প্রমাণিত হয় তবে তার জন্যও তার শাস্তি হবে।
উল্লেখনীয় ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে মেজর গগৈয়ের বিরুদ্ধে কোর্ট অফ ইনকোয়েরি গঠন করা হয়। শ্রীনগর হোটেল ঝগড়া কাণ্ডে তার বিরুদ্ধে কেস দায়ের করা হয়। সেনাপ্রধান বিপিন রাওয়াত দাবি করেছেন, অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি পাবে মেজর গগৈ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top