News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে ৩২ হাজার ৬৯০ জন শিক্ষক প্রশিক্ষিত নন, জানালেন শিক্ষামন্ত্রী
Image

রাজ্যে ৩২ হাজার ৬৯০ জন শিক্ষক প্রশিক্ষিত নন, জানালেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্ঢেম্বর৷৷ পর্ষদের পরীক্ষায় ভাল ফলাফল করার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের প্রতি শিক্ষক শিক্ষিকাদের মানসিকতার পরিবর্তন করতে আহ্বান রাখেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ রবিবার আগরতলায় ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক শিক্ষা বিষয়ক সেমিনারে বক্তব্য রাখছিলেন তিনি৷

সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ভাল মানুষ গড়ে তুলার জন্য শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন৷ শিক্ষকদের অনেক ভাল গুন রয়েছে৷ কিন্তু, গত দুই দশক যাবত সেই গুনগুলিকে কাজে লাগাতে পারেনি রাজনৈতিক কারণে৷ নতুন সরকার রাজ্যের শিক্ষকদের দাবী দাওয়ার প্রতি আন্তরিক আছে৷ তিনি বলেন, শিক্ষকরা যাতে শুধুমাত্র ছাত্রছাত্রীদের প্রতি নজর দিতে৷ ত্রিপুরায় বর্তমানে ৪৩৮৫ টি সুকল রয়েছে৷ ৪১ হাজার ৯১২ জন শিক্ষক কর্মরত আছেন৷ এর মধ্যে ৯ হাজার ২২২ জন প্রশিক্ষিত৷ বাকি ৩২ হাজার ৬৯০ জন প্রশিক্ষিত নন৷ তাহলে কিভাবে সম্ভব ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নয়ন৷ ২০১০ থেকে ২০১৮ মাধ্যমিকে পাশের হবার ৬০-৬৯ এর মধ্যে৷ শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে ১৮ হাজার ১৬৬ জন শিক্ষকের প্রয়োজন৷ রাজ্যে লক্ষ লক্ষ বেকার যুবক রয়েছে৷ কিন্তু টেট পরীক্ষা উত্তীর্ণ হতে পারছেন না৷ শিক্ষামন্ত্রী এদিন জানিয়েছেন রাজ্য সরকারের চিন্তাভাবনায় রয়েছে ফিক্সড পে এর ভিত্তিতে যারা শিক্ষক রয়েছেন তাদের নিয়মিত করার৷ রাজ্য সরকার রাজ্যের সাড়ে সাত লক্ষ ছাত্রছাত্রীর জন্য চিন্তিত৷ একমাত্র শিক্ষকরাই পারেন সেই দুশ্চিন্তা থেকে মুক্তি দিতে তাদের মেধাকে কাজে লাগিয়ে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top