News Flash

  • Home
  • Uncategorized
  • এশিয়ান গেমসের সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় পতাকা রানি রামপালের হাতে
Image

এশিয়ান গেমসের সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় পতাকা রানি রামপালের হাতে

জাকার্তা, ২ সেপ্টেম্বর (হি.স.) : রবিবার এশিয়ান গেমসের সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় পতাকা থাকল ভারতীয় মহিলা হকি দলের অধিনায়িকা রানি রামপলের হাতে৷ শনিবার ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনে প্রেসিডেন্টের পক্ষ থেকে নরেন্দ্র বার্তা এমনটাই জানিয়েছেন৷ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের ফ্ল্যাগ ছিল জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়ার হাতে৷ নিজের ইভেন্টে এশিয়াডে সোনা জিতেছেন নীরজ৷ অন্যদিকে সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা যার হাতে থাকছে, রানি রামপালরা মেয়েদের হকি ফাইনালে রুপো জিতেছেন৷ শেষ ২০ বছরে এই প্রথমবার ফাইনালে উঠেছিল মহিলা হকি দল৷ জাপানের কাছে হেরে ফাইনালে রুপো নিয়ে সন্তুষ্ট থাকতে হয় ভারতীয় মহিলা হকি দলকে৷ জাপানের কাছে রানিরা ফাইনাল হারে ১-২ ব্যবধানে৷ টুর্নামেন্টে তিনটি গোল করেছেন রানি৷
মোট ৬৯টি পদক নিয়ে এশিয়ান গেমস অভিযান শেষ করেছে ভারত৷ যার মধ্যে সোনা এসেছে ১৫টি৷ এশিয়াডের ইতিহাসে শেষবার ১৯৫১ এর দিল্লি এশিয়াডে ১৫টি সোনা জিতেছিল ভারত৷ জাকার্তার মাটিতে শনিবার ১৫তম সোনা জিতে সেই রেকর্ড স্পর্শ করল ভারত৷ শেষবার ১৯৫১ এর দিল্লি এশিয়াডে ১৫টি সোনা জিতেছিল ভারত৷ জাকার্তার মাটিতে এদিন ১৫তম সোনা জিতে সেই রেকর্ড স্পর্শ করল ভারত৷ এশিয়াডের ১৪তম দিনে এশিয়াডে ইতিহাস ভারতের৷ অতীতের ১৫টি সোনা জয়ের রেকর্ড ছুঁয়ে ফেলল ভারত৷ ১৪তম দিনে প্রথম সোনা জয় করেন বক্সার অমিত পাঙ্ঘাল৷ এরপর দুই বঙ্গসন্তানের হাত ধরে আসে ভারতের ১৫তম সোনা৷ ছেলেদের দলগত ব্রিজ ইভেন্টে সোনা জিতলেন প্রণব বর্ধন ও শিবনাথ সরকার৷ সেই সঙ্গে এশিয়াডের ইতিহাসে জাকার্তাতে নজির গড়েছে ভারত৷ সবচেয়ে বেশি পদক এসেছে ২০১৮-র এশিয়াড থেকেই৷ ৬৯টি পদক জিতেছে ভারত৷ এখনও পর্যন্ত সব মিলিয়ে ৬৭টি পদক জিতেছে ভারত৷ এর আগে ভারত সর্বোচ্চ ৬৫টি পদক জিতেছিল৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top