News Flash

  • Home
  • Uncategorized
  • আল-শাহবাদ হামলায় রক্তাক্ত সেন্ট্রাল মোগাদিশু, সৈনিক ও শিশু সহ মৃত ৬
Image

আল-শাহবাদ হামলায় রক্তাক্ত সেন্ট্রাল মোগাদিশু, সৈনিক ও শিশু সহ মৃত ৬

মোগাদিশু, ৩ সেপ্টেম্বর (হি.স.): গাড়ি বোমা বিস্ফোরণে রক্তাক্ত হল সোমালিয়ার রাজধানী মোগাদিশু। সেন্ট্রাল মোগাদিশুতে গাড়ি বোমা বিস্ফোরণে প্রাণ হারালেন সৈনিক ও শিশু সহ ৬ জন। সন্ত্রাসবাদী হামলায় ছ’জনের মৃত্যুর পাশাপাশি গুরুতর আহত হয়েছেন অন্ততপক্ষে ১৫ জন।

স্থানীয় সময় অনুযায়ী , রবিবার সেন্ট্রাল মোগদিশুর জেলা সদরের বাইরে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটায় আল-শাহবাদ সন্ত্রাসবাদীরা। ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণে একটি শিশু সহ ছ’জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিনজন সৈনিকও রয়েছেন। এছাড়াও গুরুতর আহত হয়েছেন অন্ততপক্ষে ১৫ জন। প্রশাসন সূত্রের খবর, রবিবার সেন্ট্রাল মোগাদিশুর জেলা সদরের বাইরে স্থানীয় সরকারি অফিসের গেটে বিস্ফোরক বোঝাই একটি গাড়িকে আটকে দেন নিরাপত্তারক্ষীরা, তখনই ভয়াবহ বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজন সৈনিক ও একটি শিশু সহ তিনজন সাধারণ নাগরিকের। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসবাদী হামলার পরই গাড়ি বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে আল-শাহবাদ সন্ত্রাসবাদীরা।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top