News Flash

  • Home
  • Uncategorized
  • রাজস্থানের দৌসাতে বেপরোয়া গতির বলি, নিহত একই পরিবারের চার
Image

রাজস্থানের দৌসাতে বেপরোয়া গতির বলি, নিহত একই পরিবারের চার

জয়পুর, ২ সেপ্টেম্বর (হি.স.) : রাজস্থানের দৌসা জেলার বেপরোয়া গতির বলি একই পরিবারের চার। রবিবার সকালে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ট্রাকে ধাক্কা মারে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।
এদিন, দৌসা জেলায় মাহুয়ায় বেপরোয়া গতিতে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে একটি ট্রাকে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে গাড়ির মধ্যে থাকা ভগবাণ সহায়(৫৬), তাঁর স্ত্রী চন্দ্রলেখা (৫০) ছেলে দীপক (৩৫), নাতি লক্ষ্য (১০) মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় চারবছর বয়সী নাতনি দীপাকে জয়পুরের হাসপাতালে ভর্তি করানো হয়। কি কারণে দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ তরফ থেকে জানানো হয়েছে, মাহুয়া থেকে জয়পুরের দিকে বেপরোয়া ভাবে যাচ্ছিল গাড়িটি। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে ডিভাইডারে। তারপর উল্টোদিক আসা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষে গাড়িটি দুমড়ে মুছড়ে গিয়েছে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top