News Flash

  • Home
  • Uncategorized
  • বেপরোয়া দুই বাইকের সংঘর্ষে নিহত এক, গুরুতর তিন যুবক
Image

বেপরোয়া দুই বাইকের সংঘর্ষে নিহত এক, গুরুতর তিন যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্ঢেম্বর৷৷ দূরন্ত গতি কেড়ে নিয়েছে একটি তরতাজা যুবকের প্রাণ৷ আহত হয়েছেন আরও তিনজন৷ আহতদের প্রত্যেকের অবস্থা সংকটজনক৷ তারা বর্তমানে জি বি হাসপাতালে চিকিৎসাধীন৷ শুক্রবার রাতে কামালঘাটে এই দুর্ঘটনাটি ঘটেছে৷ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ চার যুবক দুটি বাইকে করে দ্রুতগতিতে বিপরীত দিক থেকে আসছিল কামালঘাটের দিকে৷ দুটি বাইকের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়৷ অপর তিন যুবককে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ জানা গিয়েছে, মৃত যুবকের নাম স্বপন দাস৷ আহত তিন যুবককে নিমু দাস, নির্মল দেব বেং অভিজিৎ দেব বলে শনাক্ত করা হয়েছে৷ দুর্ঘটনার পর মোহনপুর অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরা আহতদের হাসপাতালে পাঠান৷ সিধাই থানার পুলিশ বাইক দুটিকে থানায় নিয়ে গিয়েছে৷ এদিকে, খবর পেয়ে নিহত যুবক এবং আহত যুবকদের বাড়ির লোকজন হাসপাতালে ছুটে গিয়েছেন৷ পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়েছে৷ প্রাথমিকভাবে পুলিশের ধারণা মদমত্ত অবস্থায় ছিল দুই বাইকের চালকরা৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top