News Flash

  • Home
  • Uncategorized
  • বিস্ফোরণে কেঁপে উঠল দামাস্কাস
Image

বিস্ফোরণে কেঁপে উঠল দামাস্কাস

দামাস্কাস, ২ সেপ্টেম্বর (হি.স.) : পরপর পাঁচটি বিস্ফোরণে কেঁপে উঠল দামাস্কাস৷ শনিবার গভীর রাতে যখন ঘুমে আচ্ছন্ন গোটা দামাস্কাস, তখনই বিকট শব্দ শোনা গেল সেখানে৷ বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ঘরবাড়ি পর্যন্ত কেঁপে ওঠে৷ কোনও হতাহতের খবর এখনও অবধি মেলেনি৷ স্থানীয় সূত্রে খবর, দামাস্কাসের দক্ষিণ-পশ্চিম দিক থেকে পাঁচটি বিস্ফোরণ করা হয়৷ সেদিকেই অবস্থিত মেজে মিলিটারি এয়ারপোর্ট থেকেই বিস্ফোরণের শব্দ আসে৷
এখনও অবধি বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেনি৷ তবে অতীতে ইজরায়েলের বিরুদ্ধে মেজে এয়ারপোর্টে বোমাবাজির অভিযোগ তুলেছিল সিরিয়া৷ সেই অভিযোগ বহুবার খণ্ডন করে দিয়েছে ইজরায়েল৷ তারা জানিয়েছিল, অস্ত্র ছোঁড়ার জন্য ইজরায়েলের শত্রুরা সিরিয়ার মাটিকে ব্যবহার করে৷ তা প্রতিহত করতে মিলিটারি অ্যাকশন নেওয়া হয়৷ কিন্তু সিরিয়ার অভ্যন্তরে কোনও হামলায় তারা জড়িত নয়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top