News Flash

  • Home
  • Uncategorized
  • প্রবল বর্ষণে বিপর্যস্ত দিল্লি, জনজীবন ব্যহত
Image

প্রবল বর্ষণে বিপর্যস্ত দিল্লি, জনজীবন ব্যহত

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (হি.স.) : রবিবাসরীয় সকালে প্রবল বৃষ্টিপাতের ফলে জলমগ্ন রাজধানী দিল্লির বিস্তীর্ণ অঞ্চল। সেই সঙ্গে পাল্লা দিয়ে নেমেছে পারদের কাটা। এদিন দিল্লির তাপমাত্রা ছিল ২৬ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের ফলে একাধিক জায়গায় গাছ উপড়ে গিয়ে যানজটের সৃষ্টি হয়েছে।

আবহাওয়া দফতর সূত্র জানা গিয়েছে বিগত ২৪ ঘন্টায় দিল্লিতে বৃষ্টি হয়েছে ২৪.৬ মিলিমিটার। এই পরিস্থিতি থেকে এখন নিস্তার পাবে না শহরবাসী। আজ সারাদিন বৃষ্টিপাত চলবে বলে জানা গিয়েছে। এদিন বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ। ট্রাফিক পুলিশের তরফ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, এম বি রোড, নেতাজী সুভাষ মার্গ, ওখলা সব্জি মাণ্ডি, নালা রোডের মতো রাস্তাগুলি ব্যবহার না করার জন্য অনুরোধ করা হয়েছে। প্রবল বৃষ্টিপাতের কোথাও কোমর তো কোথাও হাঁটু সমাল জল জমেছে বলে জানা গিয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top