News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিস্তর পঞ্চায়েতের ৩৩৮৬ টি শূন্য আসনে উপনির্বাচন ৩০ সেপ্ঢেম্বর, গণনা ৩ অক্টোবর
Image

ত্রিস্তর পঞ্চায়েতের ৩৩৮৬ টি শূন্য আসনে উপনির্বাচন ৩০ সেপ্ঢেম্বর, গণনা ৩ অক্টোবর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্ঢেম্বর৷৷  গ্রাম পঞ্চায়েতের ৩২০৭টি শূন্য আসনে, পঞ্চায়েত সমিতির ১৬১টি এবং জিলা পরিষদের ১৮টি শূন্য

শনিবার সাংবাদিক সম্মেলন করে রাজ্য নির্বাচন কমিশনার জি কে রাও ঘোষণা দিয়েছেন ত্রিস্তর পঞ্চায়েতের শূণ্য আসনের উপনির্বাচনের৷ ছবি নিজস্ব৷

আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ সেপ্ঢেম্বর, ২০১৮৷ ভোট গণনা হবে ৩রা অক্টোবর ২০১৮৷ আজ বিকালে সচিবালয়ে আহূত এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের স্টেট ইলেকশন কমিশনার জি কে রাও উপনির্বাচনের এই নির্ঘণ্ট ঘোষণা করেন৷ সাংবাদিক সম্মেলনে টেট ইলেকশন কমিশনার জানান, আগামী ৪ সেপ্ঢেম্বর ২০১৮ রাজ্যে গ্রামপঞ্চায়েতের উপ-নির্বাচনের বিজ্ঞপ্তি আনুষ্ঠানিকভাবে জারি করা হবে৷ ঐ দিন থেকেই মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে৷ মনো- নয়নপত্রগুলি পরীক্ষা- নিরীক্ষা করার শেষ দিন হচ্ছে ১১ সেপ্ঢেম্বপর ২০১৮৷ ১২ সেপ্ঢেম্বর ২০১৮ মনোনয়ন পত্রগুলি পরীক্ষা-নিরীক্ষা করা হবে৷ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৪ সেপ্ঢেম্বর ২০১৮ (বিকাল ৩টা পর্যন্ত)৷ সূচি অনুযায়ী পুনঃনির্বাচনের প্রয়োজন হলে তা করা হবে ১লা অক্টোবর ২০১৮৷ ৯ অক্টোবরের আগে পুরো নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে৷

উল্লেখ্য যে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের শূন্য আসনে উপ-নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৭ লক্ষ ৮৫ হাজার ৩১২ জন৷ এরমধ্যে পুরুষ ভোটার ৪০৪৭৭৫ জন এবং মহিলা ভোটার রয়েছেন ৩৮০৫৪৬ জন৷ ভোট গ্রহণ কেন্দ্রের মোট সংখ্যা ১৭৩০টি৷ স্টেট ইলেকশন কমিশনার আরও জানান, ভ্ছেফাট গ্রহণ করা হবে সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত৷ ভোট গ্রহণ করা হ বে ব্যালট পেপারের মাধ্যমে৷ তিন কালারের ব্যালট পেপার ব্যবহার করা হবে৷ গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে সাদা, পঞ্চায়েত সমিতির জন্য গোলাপী এটবং জিলা পরিষদের জন্য সবুজ রং এর ব্যাপটপেপার ব্যবহার করা হবে৷ স্টেট ইলেকশন কমিশনার আরও জানান সত্রি ভোটার পরিচয়পত্র ছাড়াও অন্যান্য পরিচয় দেখিয়েও ভোটাধিকার প্রয়োগ করা যাবে৷ সে সম্পর্কে পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে৷ শ্রীরাও আরও জানান প্রতিটি ভোট কেন্দ্র, গণনা কেন্দ্র, আর ও অফিস এবং স্ট্রং রুমে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে৷

সাংবাদিকদের প্রশ্ণের জবাবে স্টেট ইলেকশন কমিশনার জানান ৫৯১টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৪২৫টি গ্রাম পঞ্চায়েতের ৩২০৭ টি শূন্য আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে৷ এছাড়াও ২৫টি পঞ্চায়েত সমিতির ১৬১টি শূন্য আসনে ও ৬টি জিলা পরিষদের ১৮টি শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে৷ শ্রীরাও আরও জানান, পঞ্চায়েতের উপনির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার সাথে সাথে আদর্শ আচরণবিধি লাগু হয়েছে৷ তবে যেসকল শূন্য আসনে উপ নির্বাচন হবে কেবল ঐ সব এলাকাতেই আদর্শ আচরণবিধি বলবৎ থাকিবে৷ আগামী ৩রা অক্টোবর ২-১৮ সকাল ৮টা থেকে ভোট গণনার কাজ শুরু করা হবে৷ সাংবাদিক সম্মেলনে স্টেট ইলেকশন কমিশনের সচিব প্রসেনজিৎ ভট্টাচার্য এবং আই জি (আইন শৃঙ্খলা) জি এস রাও উপস্থিত ছিলেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top