News Flash

  • Home
  • Uncategorized
  • আমতলীতে গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ, চড়িলামে আত্মঘাতী গৃহস্বামী
Image

আমতলীতে গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ, চড়িলামে আত্মঘাতী গৃহস্বামী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ চড়িলাম, ১ সেপ্ঢেম্বর৷৷ বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে প্রতিনিয়ত স্বামী, শ্বশুর, শাশুড়ির হাতে নির্যাতিতা হচ্ছিলেন এক গৃহবধূ৷ যার পরিণামে শেষ পর্যন্ত অকালমৃত্যু হল এই গৃহবধূর৷ আমতলী থানার অধীন কাঞ্চনটিলার বাসিন্দা সুকুমার সরকারের মেয়ে ঝুমার জীবন অকালেই শেষ হয়ে গেল৷ চার বছর হয়েছিল ঝুমা এবং অজিতের বিবাহিত জীবনের৷ বর্তমানে তাদের একটি দেড় বছরের কন্যাসন্তানও আছে৷ অভিযোগ, বিয়ের পর সবকিছু ঠিকঠাক চলছিল৷ স্বামীকে নিয়ে সুখেই সংসার করছিল ঝুমা বিশ্বাস৷ কিন্তু, হঠাৎ করে এক নিমিষে ঝুমার সংসার তছনছ হয়ে গেল৷ শেষ পর্যন্ত ঝুমার প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে হল৷ রহস্যজনক ভাবে অগ্ণিদগ্দ হয়ে মারা গেলেন ঝুমা৷ তাঁর এই মৃত্যুকে পরিকল্পিত খুন বলে অভিযোগ করছেন ঝুমার বাবা সুকুমারবাবু৷ তিনি ঝুমার মৃত্যুকে সম্পূর্ণভাবে তার স্বামী এবং শ্বশুর বাড়ির অন্যান্য সদস্যকে দায়ী করেছেন৷ তিনি বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে এমনিতে সম্পর্ক ভালোই ছিল৷ কিন্তু, বেশ কিছুদিন ঝুমার স্বামী তার স্ত্রীর ওপর অকারণে নানাভাবে অত্যাচার করত৷ স্বামী অজিত কোনও কাজ করত না৷ প্রতিদিন সে রাতে দেরী করে বাড়ি ফিরত৷ এ নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া হত৷ তারপরই ঝুমার অগ্ণিদগ্দ হওয়ার ঘটনা৷ ঝুমার বাবার অভিযোগ, মেয়ে মারা যাওয়ার আগে তাকে বলেছে স্বামী মারধর করে তার শরীরে আগুন লাগিয়েছে৷ তবে, শ্বশুর বাড়ির লোকজন এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন৷ এদিকে, ঝুমার বাপের বাড়ির লোকজন চাইছেন ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং অভিযুক্তদের কঠোর শাস্তি দেওয়া হোক৷

এদিকে, উত্তর চড়িলাম মধ্যপাড়ায় নিজ বাড়িতেই ফাঁসিতে আত্মহত্যা করলেন এক ব্যক্তি৷ তার নাম কমল দাস৷ বয়স পঁয়তাল্লিশ৷ বাবা নারায়ণ দাস৷ জানা গিয়েছে, শনিবার সকাল আনুমানিক সাড়ে দশটা নাগাদ নিহতের স্ত্রী অপর্ণা দাস স্বামীকে ঝুলন্ত অবস্থায় প্রথম দেখতে পান৷ কমল তার বড় ভাইয়ের ঠাকুর ঘরে ফাঁসিতে আত্মহত্যা করেছে৷ তার স্ত্রী ঘটনা প্রত্যক্ষ করে কান্নায় ভেঙ্গে পড়েন৷ সাথে সাথে এলাকার মানুষ জড়ো হয়৷ খবর দেওয়া হয় বিশালগড় থানায়৷ ছুটে যায় পুলিশ৷ ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহটি পুলিশ নামিয়ে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দিয়েছে৷ ময়নাতদন্তের পর মৃতদেহ নিকটাত্মীয়দের হাতে তুলে দিয়েছে৷ এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে৷ কিন্তু, কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি৷ পরিবারের লোকজনও কোনও কিছু বলতে পাড়ছে না৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top