News Flash

  • Home
  • Uncategorized
  • রেকর্ড কমল টাকার মূল্য, সবচেয়ে দামী পেট্রোল-ডিজেল, চাপে কেন্দ্রীয় সরকার, জিডিপি’র হার দিল স্বস্তি, দুবছর বাদে বৃদ্ধি ৮২ শতাংশ
Image

রেকর্ড কমল টাকার মূল্য, সবচেয়ে দামী পেট্রোল-ডিজেল, চাপে কেন্দ্রীয় সরকার, জিডিপি’র হার দিল স্বস্তি, দুবছর বাদে বৃদ্ধি ৮২ শতাংশ

নয়াদিল্লি, ৩১ আগস্ট৷৷ ডলারের তুলনায় টাকার মূল্যের রেকর্ড পতন এবং পেট্রোল ও ডিজেল যখন সবচেয়ে দামী হল, তখনই জিডিপির হার ৮২ শতাংশ বৃদ্ধি মোদি সরকারকে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে৷ দুই বছর বাদে প্রথম ত্রৈমাসিকে জিডিপির হার বেড়েছে ৮২ শতাংশ৷ এর আগে ২০১৪-১৫ অর্থ বছরের জুলাই সেপ্ঢেম্বরে জিডিপি সর্বোচ্চ বৃদ্ধি হয়েছিল ৮৪ শতাংশ৷ টাকার মূল্যের রেকর্ড পতন এবং পেট্রোল ডিজেল সর্বোচ্চ মহার্ঘ হওয়ায় চাপের মুখে পড়লেও, কেন্দ্রীয় সরকার জিডিপির সর্বোচ্চ হার বৃদ্ধি প্রত্যাশাকে ছাপিয়ে গিয়েছে বলে কৃতিত্ব কুড়িয়েছে৷

সাময়িক মন্দা কাটিয়ে ফের ঘুরে দাঁড়াচ্ছে ভারতের অর্থনীতি৷ চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিক জাতীয় বৃদ্ধিএর হার পৌছে গিয়েছে ৮২ শতাংশে৷ যা গত অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ছিল মাত্র ৫৫ শতাংশ৷ শুক্রবার সরকারি তথ্যপ্রকাশ থেকে এমনটাই জানা গিয়েছে৷ বৃদ্ধির এই হার ভারতের বৃদ্ধি দ্রুততম অর্থনীতি এবং এই ত্রৈমাসিক চিনের থেকে বেশি সম্প্রসাচরণ হয়েছে৷ দেশেড অর্থনীতির হাল নিয়ে স্বস্তিতে নরেন্দ্র মোদি সরকার৷ সাময়িক মন্দা কাটিয়ে ফের ঘুরে দাঁড়াচ্ছে ভারতের অর্থনীতি৷ উৎপাদন ক্ষেত্রে ১৫টি ত্রৈমাসিক পর চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি উঠল ৮২ শতাংশে৷ শুক্রবার সরকারি তথ্যপ্রকাশ থেকে জানা গেছে চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিক জাতীয় বৃদ্ধিএর হার পৌছেছে ৮২ শতাংশে৷ যা গত দুবছরের মধ্যে সর্বোচ্চ৷ আর এর দৌলতে বিশ্বের দ্রুততম উন্নয়নশীল দেশের তকমা ভারত ধরে রাখল৷ অন্যদিকে, উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে গ্রস ভ্যালু অ্যাডেড এর হারও৷ পৌছেচে ৮ শতাংশে৷ গত অর্থবর্ষের প্রতম ত্রৈমাসিকের চেয়ে যা অন্তত আড়াই শতাংশ বেশি৷ এদিকে, ফের উধর্বমুখী পেট্রোল-ডিজেলের দাম৷ গতকালের তুলনায় দাম অনেকটাই বাড়ল৷ চলতি বছরে সর্বোচ্চ হল পেট্রোল, ডিজেলের দাম৷ কলকাতায় পেট্রোলের নতুন দাম দাঁড়িয়েছে প্রতি লিটার ৮১ টাকা ৪৪ পয়সা৷ এদিকে, এদিন কিছুটা হলেও কমেছে ডলারের তুলনায় টাকার মূল্য৷ বর্তমানে ডলারের মূল্য ভারতীয় টাকায় ৭০ টাকা ৯৬ পয়সা৷

বৃহস্পতিবারও বেড়েছিল তেলের দাম৷ শুক্রবার ফের তেলের দাম বাড়াল রাষ্ট্রীয় তেল কোম্পানিগুলি৷ অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি ও একসাইজ ডিউটি বাড়ার কারণেই তেলের দাম বেড়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় তেল কোম্পানিগুলি৷ গত ২৯ মে তেলের দাম রেকর্ড বেড়েছিল৷ এবার তাকেও ছাপিয়ে গেল নতুন দাম৷ ফলে, ইতিমধ্যে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে৷ শুধু কলকাতা নয়, রাজধানী দিল্লি এবং মুম্বাইয়েও দাম বেড়েছে পেট্রোপণ্যের৷ দিল্লিতে পেট্রোল, ডিজেলের দাম যথাক্রমে ২২ পয়সা প্রতি লিটার এবং ২৮ পয়সা প্রতি লিটার বেড়েছে৷ অন্যদিকে, মুম্বাইয়ে বেড়েছে যথাক্রমে ২১ পয়সা প্রতি লিটার এবং ৩০ পয়সা প্রতি লিটার৷ এই মুহুর্তে দিল্লিতে এক লিটার প্ঢেরালের দাম ৭৮ টাকা ৫২ বপয়সা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৭০ টাকা ২১ পয়সা৷ অন্যদিকে, মুম্বাইয়ে  প্রতি লিটারে পেট্রোলের দাম ৮৫ টাকা ৯৩ পয়সা এবং ডিজেলের দাম ৭৪ টাকা ৫৪ পয়সা৷ এদিকে ফের দাম কমলো টাকার৷ শুক্রবার ২২ পয়সা নেমে ডলার পিছু টাকার দাম দাঁড়াল ৭০৯৬ টাকা৷ টাকার দাম আরও কমতে পারে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা৷

বৃহস্পতিবারের পর ফের কমলো টাকার দাম৷ গতকাল টাকার দাম কমেছিল ২৩ পয়সা৷ বৃহস্পতিবার ডলারের দাম ছিল ৭০৭৪ টাকা শুক্রবার টাকার দাম কমলো ২২ পয়সা৷  ফের ডলার পিছু টাকার দাম কমায় দাঁড়াল ৭০৯৬ টাকা৷ ফের ডলারের দাম বাড়ায় আরও বেশি টাকা খরচ করে তেল আমদানি করতে হচ্ছে ভারতকে ৷ যার ফলে মুদ্রস্ফীতিও বেড়ে চলেছে৷ এই প্রসঙ্গে কেন্দ্রের আর্থিক বিষয়ক সচিব সুভাষচন্দ্র গর্গ জানিয়েছিলেন, ‘‘তুরস্কের আর্থিক দুরাবস্থার কারণে টাকায় প্রভাব পড়েছে৷ এটা সাময়িক বিষয়৷ দ্রুত সেই অবস্থা কাটিয়ে উঠবে৷ টাকার দাম আরও কমতে পারে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা৷

এই আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে মোট অভ্যন্তরীন উৎপাদন ৩৩৭৪ ট্রিলিয়ন যেখানে ২০১৭-১৮ সালের এই ত্রৈমাসিক ছিল ৩১১৮ ট্রিলিয়ন অর্থাৎ ৮২ শতাংশ বৃদ্ধি  পেয়েছে৷ সরকারি বিবৃতি অনুসারে এই ত্রৈমাসিকে মোট মূল্যযুক্ত হয়েছে ৩১৬৩ ট্রিলিয়ন যেখানে ২০১৭-১৮ সালের প্রথম ত্রৈমাসিকে ছিল ২৯২৯ ট্রিলিয়ন অর্থাৎ গত বছরের এই সময়ের সাপেক্ষে বৃদ্ধি ৮ শতাংশ৷

এর আগে এর থেকে বেশি জিডিপি সর্বোচ্চ বৃদ্ধি হয়েছিল ২০১৪-১৫ সালের জুলাই – সেপ্ঢেম্বরে ৮৪ শতাংশে৷ কেন্দ্রীয় পরিসংখ্যান অফিসের তরফে এক বিবৃতিতে শুক্রবার এ কথা জানানো হয়েছে৷ ওই বিবৃতিতে বলা হয়েছে, বৃদ্ধির হার সবচেয়ে বেশি হয়েচে উৎপাদন ও নির্মান শিল্প, বিদ্যুৎ, গ্যাস, জল সরবরাহ ও প্রতিরক্ষা সহ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে৷ ওই সবকটি ক্ষেত্রেই বৃদ্ধির হার ৭ শতাংশের বেশি৷ বৃদ্ধির হার অনেকটাই তেজি কৃষি, মৎস্যচাষ ও বনসৃজনে৷ খনি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, হোটেল, পরিবহন, যোগাযোগের মতো ক্ষেত্রগুলিতেও বৃদ্ধির হার উল্লেখযোগ্য বলে জানানো হয়েছে৷

গত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিক বৃদ্ধির হার ছিল ৭৭ শতাংশ৷ তার আগের ত্রৈমাসিক সেই বৃদ্ধির হার ছিল ৭ শতাংশ৷ তার আগের ত্রৈমাসিক ও বেড়েছিল দেশের আর্থিক বৃদ্ধির হার৷ এই পরিসংখ্যান থেটে এটা স্পষ্ট, গত কয়েকটি ত্রৈমাসিকে দেসের জিডিপি বৃদ্ধির হার উত্তরোত্তর বেড়েছে৷ তবে অর্থনৈতিক বিশেষজ্ঞরা এবার হিসেব কষে জানিয়েছিলেন, চলতি অর্থবর্ষে প্রথম ত্রৈমাসিক জিডিপি বৃদ্ধির হার ৭৫ থেকে ৭৬ শতাংশের মধ্যেই থাকবে৷ তাদের বক্তব্য ছিল, দেশের ২০১৬ সাল থেকে জিডিপি বৃদ্ধির হার যতটা বাড়া উচিত ছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোটবন্দি অভিযানের জন্য তা ততটা বাড়তে পারেনি৷ কিন্তু কেন্দ্রীয় পরিসংখ্যান অফিসের তরফে দেওয়া এ দিনের বিবৃতি জিডিপি বৃদ্ধির হার নিয়ে অর্থনৈতিক বিশেষজ্ঞদের যাবতীয় প্রত্যাশাকে ছাপিয়ে গেল৷

বিশেজ্ঞদের একাংশ বলছেন, এটা সম্ভব হয়েছে উৎপাদন, নির্মান শিল্প, বিদ্যুৎ গ্যাসে জিডিপি গ্যাসে জিডিপি বৃদ্ধির হার চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ৭ শতাংশ ছাপিয়ে যাওয়ায় দেশের জিডিপি বৃদ্ধির এই হার আরও নজর কেড়েছে এই কারণে যে, বিশ্বের দ্বিতীয় শক্তিশালী অর্থনীতির দেশ চিনে জুন ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার হয়েছে ৬৭ শতাংশ৷ আগেই ত্রৈমাসিকের চেয়ে তা কমেছে৷ চিনে মার্চ ত্রৈমাসিকের জিডিপি বৃদ্ধির হার ছিল ৬৮ শতাংশ৷

বিশ্ব ব্যাঙ্কের দেওয়া পরিসংখ্যান জানাচ্ছে, গত বছরেই অর্থনৈতিক শক্তিতে ফ্রান্সকে টপকে গিয়ে বিশ্বের শক্তিশালী অর্থনীতির প্রথম ৬টি দেশের তাালিকায় ঢুকে পড়েছে ভারত৷ সামনে ব্রিটেন থাকলেও অর্থনৈতিক শক্তিতে ব্রিটেনের চেয়ে খুব একটা পিছিয়ে নেই ভারত৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top