News Flash

  • Home
  • Uncategorized
  • বেতন কমিশন ঃ দুই মাস নয়, ভার্মা কমিটির মেয়াদ বাড়তে পারে তিন মাস
Image

বেতন কমিশন ঃ দুই মাস নয়, ভার্মা কমিটির মেয়াদ বাড়তে পারে তিন মাস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট৷৷ সপ্তম বেতন কমিশন লাগু করতে ভার্মা কমিটির মেয়াদ দুমাস নয়, অন্তত তিন মাস বাড়তে চলেছে৷ শুক্রবার ভার্মা কমিটির মেয়াদ সমাপ্ত হয়েছে৷ সূত্রের খবর, ভার্মা কমিটির মেয়াদ বৃদ্ধির উদ্যোগ নিয়েছে অর্থ দপ্তর৷ কিন্তু, কতদিন মেয়াদ বৃদ্ধি করা প্রয়োজন তা স্থির করতে পারছে না রাজ্য সরকার৷ সূত্রের দাবি, মন্ত্রিগোষ্ঠীর যুক্তি ভিত্তিতে আরোও তিন মাস বাড়তে পারে ওই কমিটির মেয়াদ৷ ফলে, দুর্গোৎসবের আগে সপ্তম বেতন কমিশনের সুবিধা পাচ্ছেন না রাজ্যের শিক্ষক, কর্মচারী ও পেনশনার্সরা৷

গত ১৯ মার্চ ভার্মা কমিটির বিজ্ঞপ্তি জারি হয়েছিল৷ এই কমিটির মেয়াদ ছিল ৯০ দিন৷ কিন্তু, ৯০ দিনের ভেতরে কমিটি রাজ্য সরকারের কাছে রিপোর্ট পেশ করতে পারেনি৷ তাই, একদফায় ৩১ আগস্ট পর্যন্ত কমিটির মেয়াদ বৃদ্ধি করেছিল রাজ্য সরকার৷ কিন্তু, এই সময়ের মধ্যেও ভার্মা কমিটি রাজ্য সরকারের কাছে সপ্তম বেতন কমিশন নিয়ে রিপোর্ট দিতে ব্যর্থ হয়েছে৷ ফলে, পুনরায় মেয়াদ বৃদ্ধির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ প্রশাসনিক আধিকারিকরা ভার্মা কমিটির মেয়াদ আরোও দুই মাস বৃদ্ধির প্রস্তাব রেখেছে রাজ্য সরকারের কাছে৷ কিন্তু, রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য তাতে আপত্তি জানিয়েছেন৷ সূত্রের খবর, মন্ত্রিসভার একাধিক সদস্যরা বারবার মেয়াদ বৃদ্ধির বিরোধীতা করেছেন৷ তাঁদের পরামর্শ, দুই মাসের বদলে যতটা সময় প্রয়োজন ততটা একেবারেই বৃদ্ধি করা হোক৷ প্রয়োজনে এখনই একসাথে ভার্মা কমিটির মেয়াদ তিন মাস বৃদ্ধি করা হোক৷ সূত্রের খবর, প্রশাসনিক আধিকারীকরা মনে করছেন মাস দুয়েক কিংবা তার কিছু বেশি সময়ের মধ্যেই ভার্মা কমিটির কাজ সমাপ্ত হবে৷ তাই, একসাথে তিনমাস মেয়াদ বৃদ্ধির এখনই প্রয়োজন নেই৷ প্রশাসনিক আধিকারিকরা এও মনে করছেন, দুই মাসের মধ্যেই ভার্মা কমিটির কাজ সমাপ্ত করে ফেলবে৷ ফলে, মেয়াদ বৃদ্ধির পরিধি নিয়ে অর্থ দপ্তর সিদ্ধান্ত নিতে পারছে না৷ সূত্রের খবর শনিবার ভার্মা কমিটির মেয়াদ বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করবে অর্থ দপ্তর৷ ধারনা করা হচ্ছে, মন্ত্রিসভার সদস্যদের যুক্তি মেনেই ভার্মা কমিটির মেয়াদ তিনমাস বৃদ্ধি করা হবে৷

কিন্তু, রাজ্যের শিক্ষক, কর্মচারী এবং পেনশনার্সরা সপ্তম বেতন কমিশন লাগু নিয়ে বিলম্ব সহজভাবে নিচ্ছেন না৷ ইতিমধ্যেই সরকার বিরোধী মনোভাবাপন্ন শিক্ষক, কর্মচারী এবং পেনশনার্সরা সপ্তম বেতন কমিশন নিয়ে রাজ্য সরকারের ভূমিকায় চরম অসন্তুষ্ট৷ আদৌ সহসা সপ্তম বেতন কমিশন লাগু হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করতে শুরু করেছেন তাঁরা৷ তবে, রাজ্য সরকার সপ্তম বেতন কমিশন দেবেই বলে স্থির করে রেখেছে৷ কিন্তু, এই বিলম্বের প্রকৃত কারণ জানাতে চাইছেনা৷ সমালোচকদের মতে, অর্থের সংস্থান হয়নি তাই সপ্তম বেতন কমিশন লাগু করতে পারছে না রাজ্য সরকার৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top