News Flash

  • Home
  • Uncategorized
  • ভারী বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী, সর্বত্রই শুধু জল আর জল
Image

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী, সর্বত্রই শুধু জল আর জল

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স.): ভারী ও নাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী দিল্লি| সর্বত্রই শুধু জল আর জল| শনিবার সকাল থেকে শুরু হওয়া প্রবল বর্ষণের জেরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় জমে গিয়েছে জল| কোথাও হাঁটু পর্যন্ত জল জমে গিয়েছে, কোথাও আবার কোমর পর্যন্ত জল| গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে যাওয়ায় ধীর গতিতে চলাচল করছে যানবাহন| আবহাওয়া দফতর সূত্রের খবর, শনিবার সকাল থেকে প্রবল পরিমাণে বৃষ্টিপাত হয় রাজধানী সর্বত্র| বৃষ্টিপাত চলবে দিনভর|
নাগাড়ে বৃষ্টিপাতের কারণে দিল্লির আর কে পুরম, মোতি বাগ, মান্ডি হাউস, লক্ষ্মীনগর প্রভৃতি এলাকা জলের তলায়| জল জমে গিয়েছে কেন্দ্রীয় সচিবালয় এলাকাতেও, রেল ভবনের সামনের রাস্তায় হাঁটু পর্যন্ত জল| প্রবল বর্ষণের জেরে রাস্তায় জল জমে যাওয়ায় দিল্লির আইটিও-র কাছে যান চলাচল বিপর্যস্ত হয়েছে| এছাড়াও যমুনা বাজার এলাকায় হনুমান মন্দিরের সন্নিকটে রিং রোডে জলের মধ্যে আটকে পড়ে যাত্রীবোঝাই একটি বাস| ওই বাস থেকে অন্ততপক্ষে ৩০ জন যাত্রীকে নিরাপদেই বের করে আনা হয়| সবমিলিয়ে শনিবার সকাল থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতের জেরে বিপর্যস্ত রাজধানীর স্বাভাবিক জনজীবন|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top