News Flash

  • Home
  • Uncategorized
  • পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধিতে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার : ধর্মেন্দ্র প্রধান
Image

পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধিতে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার : ধর্মেন্দ্র প্রধান

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স.): ক্রমশই খারাপ হচ্ছে পরিস্থিতি| ধারাবাহিক ভাবে কমছে টাকার দাম| শুক্রবার ফের একবার ঐতিহাসিক পতন হয় টাকার| একই সঙ্গে লাগাতার বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম| রীতিমতো দুঃশ্চিন্তায় পড়ে গিয়েছে সাধারণ মানুষ| এই পরিস্থিতিতে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানালেন, ‘আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণেই এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে| তাছাড়া মার্কিন ডলারের নিরিখে টাকার পতনও অন্যতম কারণ|’ কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বার্তা, ‘ভারত সরকার এ ব্যাপারে যথেষ্টই উদ্বিগ্ন|’
বর্তমানে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছে| একদিকে কমছে টাকার দাম, অন্যদিকে চড়ছে পেট্রোপণ্যের দাম| পেট্রোলের সঙ্গে ডিজেলের দামেও রেকর্ড বৃদ্ধি হয়েছে| শনিবারও দিল্লি, কলকাতা, মুম্বই-সহ দেশের বিভিন্ন রাজ্যে আরও দামি হয়েছে পেট্রোল-ডিজেল| পেট্রোল-ডিজেলের দাম দিন দিন বাড়তে থাকায় মাথায় হাত মধ্যবিত্তের|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top