News Flash

  • Home
  • Uncategorized
  • পাচারকালে বিস্তর লগসহ তিন পাচারকারী আটক
Image

পাচারকালে বিস্তর লগসহ তিন পাচারকারী আটক

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৩১ আগষ্ট৷৷ তিন পাচারকারী সহ লগ বোঝাই ডিআই গাড়ি আটক করা হয়েছে৷ ঘটনা চুড়াইবাড়িতে৷ আসামে পাচারকালে এই সাফল্য পেয়েছে বন দপ্তরের কর্মীরা৷ সংবাদে প্রকাশ, আজ থেকে প্রাায় কুড়ি বছর ধরে চলে আসছে বন দপ্তরের সংরক্ষিত বনাঞ্চল থেকে অবাধে দামি দামি সেগুন গাছ কেটে পাচার করা হচ্ছে৷ কোন বন কর্মী বা অফিসার তা রুখতে পারেনি৷ চুড়াইবাড়ি ফরেস্ট বীট অফিসের নতুন রেঞ্জার অমিয় সূত্রধর দায়িত্ব নিয়েই বন দপ্তরের কর্মীদের নিয়ে বনদস্যুদের বিরুদ্ধে অভিযান শুরু করেন৷

গোপন সংবাদের ভিত্তিতে পানিসাগরে পেট্রোলিংয়ে বের হয় বনকর্মীরা৷ রাত তিনটা নাগাদ প্রেমতলা এলাকায় এম্বুশে বসে৷ একদিকে গভীর রাত অন্যদিকে বৃষ্টি৷ সমস্ত প্রতিকূলতার মধেও নিজেদের দায়িত্ব কর্তব্যে অনঢ় ছিলেন বনকর্মীরা৷ টিআর-০২-বি-১৬৭৬ নম্বরের একটি ডিআই গাড়ি আসতে দেখে তার পিছন ধাওয়া করে বনকর্মীরা৷ কিছুদূর যাওয়ার পর গাড়িটি দাঁড় করান৷ তারপর গাড়িতে তল্লাসী চালিয়ে প্রচুর পরিমানে সেগুন গাছের লগ উদ্ধার করে৷ সেই সাথে আটক করা হয় তিন পাচারকারীকে৷ তারা হল নেজাম উদ্দিন, আমজাদ আলি ও জালাল উদ্দিন৷ তাদেরকে পরবর্তী সময়ে বনকর্মীরা তাদের পুলিশের হাতে তুলে দিয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top