News Flash

  • Home
  • Uncategorized
  • ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধনী শুরু হচ্ছে ১ সেপ্ঢেম্বর থেকে
Image

ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধনী শুরু হচ্ছে ১ সেপ্ঢেম্বর থেকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট ৷৷ ২০১৯ সালের ১ জানুয়ারিকে ভিত্তি বর্ষ ধরে ভোটার তালিকায় বিশেষ সংক্ষিপ্ত সংশোধনীর কাজ আগামী ১ সেপ্ঢেম্বর থেকে শুরু হবে৷ ংশোধনীর জন্য আগামী ১ সেপ্ঢেম্বর স্বচিত্র খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে৷ খসড়া ভোটার তালিকা রাজ্যের প্রতিটি ভোট কেন্দ্রে, প্রতিটি তহশিল অফিস, প্রতিটি ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারের অফিস (এস ডি এম) প্রতিটি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের অইফসে (ডিএম এন্ড কালেক্টর) দেখতে পাওয়া যাবে৷ আজ মুখ্য নির্বাচন আধিকারিকের অফিসে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণীকান্তি এই তথ্যগুলি জানান৷

তিনি জানান, আগামী ১ সেপ্ঢেম্বর ২০১৮ (শনিবার) থেকে ৩১ অক্টোবর, ২০১৮ (বুধবার) পর্যন্ত খসড়া ভোটার তালিকা বিষয়ে দাবি ও আপত্তি জানানো যাবে৷ দাবি ও আপত্তির নিষ্পত্তি হবে ৩০ নভেম্বর, ২০১৮ (শুক্রবার) এর আগে৷ ডেটাবেস আপডেট করা এবং সাপ্লিমেন্ট  ছাপানো হবে ৩ জানুয়ারি, ২০১৯ (বৃহস্পতিবার) এর আগে৷ চুড়ান্ত ভোটারতালিকা প্রকাশিত হবে ৪ জানুয়ারি, ২০১৯ (শুক্রবার)৷ মুখ্য নির্বাচন আধিকারিক জানান ১১১টি ভোট গ্রহণ কেন্দ্র বৃদ্ধি পেয়ে সারা রাজ্যে ৩৩২৪টি ভোট কেন্দ্র হবে৷ এরমধ্যে ৩০টি ভোট কেন্দ্র স্থানান্তর করে নতুন জায়গায় নেওয়া হবে৷ সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক তাপস রায় উপস্থিত ছিলেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top