News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে নেশার রমরমাকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী
Image

রাজ্যে নেশার রমরমাকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট৷৷ রাজ্যে নেশার রমরমাকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের নেশা বিরোধী অভিযান সম্পর্কে প্রধানমন্ত্রীকে একটি রিপোর্ট দিয়েছেন৷ ওই রিপোর্ট অনুসারে ছোট্ট রাজ্য ত্রিপুরার স্থিতি সারা দেশের মধ্যে যথেষ্ট উদ্বেগজনক৷ তাই, প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রাজ্যের সাথে যোগাযোগ রেখে নেশা মুক্ত ত্রিপুরা গড়ে তোলার নির্দেশ দিয়েছেন৷

মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ ওই বৈঠকে মুখ্যমন্ত্রী এখন পর্যন্ত নেশা বিরোধী অভিযানের বিস্তারিত তথ্য প্রধানমন্ত্রীকে জানিয়েছেন৷ ১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত ৪৯টি মামলা হয়েছে৷ তাতে ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে৷ ওই সময়ে ৮৭২৭ কেজি ৬০৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে৷ ফেন্সিডিল ২৬৯৫ বোতল এবং ইয়াবা টেবলেট ৩৪১৩টি উদ্ধার হয়েছে৷  হেরোইন ২২৮৫১ গ্রাম এবং ব্রাউন সুগার ১০১৭৪ গ্রাম বাজেয়াপ্ত করা হয়েছে৷ নেশা বিরোধী অভিযানে ওই সময়ে ১৪টি গাড়ি আটক করা হয়েছে৷ নগদ উদ্ধার হয়েছে ভারতীয় মুদ্রায় ১০৫০৫ টাকা এবং ১২৩৫ ইউএস ডলার৷ তাছাড়া ওই সময়ে সারা রাজ্যে ৩৩ লক্ষ ৯৪ হাজার ১৯৩টি গাঁজা গাছ ধবংস করা হয়েছে৷

এদিকে, অপর আরেকটি রিপোর্টে ৯ মার্চ থেকে এখন পর্যন্ত নেশা বিরোধী অভিযানের পূর্র্নঙ্গ রিপোর্ট প্রধানমন্ত্রীকে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ রিপোর্টে বলা হয়েছে, নেশা বিরোধী অভিযানের অন্তর্গত ওই সময়ে ১৮৬টি মামলা নথিভূক্ত করা হয়েছে৷ তাতে গ্রেফতার হয়েছেন ১৫৪জন৷ তাছাড়া ২৩ হাজার ৯৯৯ কেজি গাঁজা উদ্ধার হয়েছে৷ ফেন্সিডিল ৭২ হাজার ৭৫৬ বোতল এবং ইয়াবা টেবলেট ৪৩ হাজার ২১০টি ওই সময়ের মধ্যে বাজেয়াপ্ত হয়েছে৷ পাশাপাশি হেরোইন ৮৬৯১৬ গ্রাম এবং ব্রাউন সুগার ৪৯২৩৯০৩ গ্রাম বাজেয়াপ্ত হয়েছে৷ নেশা বিরোধী অভিযানে ৪৫টি গাড়ি আটক করা হয়েছে৷ নগদ উদ্ধার হয়েছে ভারতীয় মুদ্রায় ৫লক্ষ ১৫ হাজার ৩২০ টাকা, বাংলাদেশী মুদ্রায় ২৬ হাজার ৪০০ টাকা এবং ১২৩৫ ডলার৷ এদিকে, ওই সময়ের মধ্যে ১ কোটি ৪ লক্ষ ৪ হাজার ৭৫৫টি গাঁজা গাছ ধবংস করা হয়েছে৷ প্রধানমন্ত্রী নেশামুক্ত ত্রিপুরা গড়ে তুলতে সহায়তা করা হবে বলে আশ্বাস দিয়েছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top