News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে এক অস্থির পরিস্থিতি বিরাজ করছে ঃ এসএফআই
Image

রাজ্যে এক অস্থির পরিস্থিতি বিরাজ করছে ঃ এসএফআই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট৷৷ রাজ্যে এক অস্থির পরিস্থিতি বিরাজ করছে৷ দিনের পর দিন এই পরিস্থিতি অবনতির দিকে চলছে৷ অমানবিক হিংস্রতার নজির সৃষ্টি করছে ত্রিপুরা৷ এমনই আরো একটি ঘটনা ঘটল ভারতীয় বিদ্যা ভবনস সুকলে৷ ঘটনায় শুনা যায় এই সুকলের দ্বাদশ শ্রেণি ছাত্র দিবাকর সাহা’র সঙ্গে ঐ সুকলেরই এক ছাত্রীর ভালবাসার সম্পর্ক ছিল৷ এই ঘটনা জানতে পেরে বিদ্যালয়ের অধ্যক্ষ সহ কয়েকজন শিক্ষিকা গতকাল দিবাকর সাহা সহ তার অভিভাবক ও ছাত্রীটিকে অধক্ষের রুমে ডেকে আনে৷ তাদের মারাত্মকভাবে অপমানিত করে জোর করে ছাত্রীকে বলে যে দিবাকরকে রাখী পরাতে৷ ছাত্রীটি রাখী পরাতে না চাইলে তাকে জোর করে রাখী পরাতে বাধ্য করে৷ পাশাপাশি ছাত্রীটির বাবার মুচলেকা নেওয়া হয়৷ তা সহ্য করতে না পেরে দিবাকর সাহা সুকলের ছাদে গিয়ে মৃত্যু ঝাঁপ দেয়, বর্তমানে সে হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে৷ তার দ্রুত আরোগ্য কামনা করছি৷

এই ধরনের ঘটনা চূড়ান্ত অমানবিক ও হিংস্রতার বহিঃপ্রকাশ৷ আমরা এই অমানবিক ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি৷ পাশাপাশি তাকে মৃত্যু ঝাঁপ দিতে যারা বাধ্য করেছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি৷

যদিও আমরা লক্ষ্য করছি এধরনের ঘটনার বিরুদ্ধে প্রশাসন নিরব ভূমিকা  গ্রহণ করে৷ তার আগেও ছাত্রী লহড়ি দেববর্মাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়, সুকল ছাত্র পূর্ণ বিশ্বাস, মমতা ত্রিপুরা, তমাল দাসকে খুন করা হয়৷ ত্রিপুরা মেডিকেল কলেজের ছাত্র সুদীপ বিশ্বাসের রহস্যজনক মৃত্যু হয়৷ তারপরও প্রসাসনের ঘুম ভাঙ্গে নি৷

একের পর এক মায়ের বুক খালি হচ্ছে, অসংখ্য রক্ত ঝড়ছে৷ তা দ্রুত বন্ধ হোক৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top