News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে মহিলা সাংবাদিককে গলা কেটে খুন, তদন্ত শুরু করেছে পুলিশ
Image

বাংলাদেশে মহিলা সাংবাদিককে গলা কেটে খুন, তদন্ত শুরু করেছে পুলিশ

ঢাকা, ২৯ আগস্ট (হি.স.): বাংলাদেশে টিভি চ্যানেলের মহিলা সাংবাদিককে গলা কেটে খুন করল আততায়ীরা। নিজের বাড়িতেই গলা কেটে খুন করা হয় ওই মহিলা সাংবাদিককে। মৃত মহিলা সাংবাদিকের নাম হল সুবর্ণা (৩২)। পুলিশ সূত্রের খবর, ‘দৈনিক জাগ্রত’ নামক একটি বাংলা সংবাদপত্রে কাজ করেছিলেন ৩২ বছর বয়সী ওই মহিলা সাংবাদিক। বর্তমানে বেসরকারি টিভি চ্যানেল ‘আনন্দ টিভি’-র হয়ে কর্মরত সুবর্ণা থাকতেন পাবনা জেলার রাধানগর এলাকায়। তাঁর একটি নয় বছরের কন্যা রয়েছে। স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের অপেক্ষায় ছিলেন তিনি।

পাবনার অ্যাডিশনাল সুপার ইবনে মিজান জানিয়েছেন, মঙ্গলবার রাত ১০.৪৫ নাগাদ মোটরসাইকেলে চেপে সুবর্ণার বাড়িতে গিয়ে কলিং বেল বাজায় আততায়ীরা। সুবর্ণা দরজা খুলতেই ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলা কেটে পালায় দুষ্কৃতীরা। চিত্‍‌কার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে সঙ্গে সঙ্গে সুবর্ণাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মামলা রুজু করে চাঞ্চল্যকর এই খুনের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কি কারণে খুন করা হল ওই মহিলা সাংবাদিককে, তা তদন্ত করে দেখছে পুলিশ।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top