News Flash

  • Home
  • Uncategorized
  • পর্যাপ্ত সাহা্য্য নিয়ে কেন্দ্রের উচিত কেরলের পাশে দাঁড়ানো, দাবি রাহুল গান্ধীর
Image

পর্যাপ্ত সাহা্য্য নিয়ে কেন্দ্রের উচিত কেরলের পাশে দাঁড়ানো, দাবি রাহুল গান্ধীর

এর্নাকুলাম, ২৯ আগস্ট (হি.স.) : বন্যা বিধ্বস্ত কেরলের পাশে সমস্ত রকমের সাহায্য নিয়ে দাঁড়ানো উচিত কেন্দ্রের। বুধবার কেরলের এর্নাকুলামে দাঁড়িয়ে এমনই জানালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এদিন তিনি বলেন, বন্যা বিধ্বস্ত কেরলের জন্য সাহায্যের পরিমাণ বৃদ্ধি করা উচিত কেন্দ্রের। সাহায্য পাওয়াটা কেরলবাসীর অধিকার। দুঃখের বিষয় পর্যাপ্ত পরিমাণ সাহা্য্য সরকার কেরলবাসীকে দেয়নি। কেরল ভয়াবহ পরিস্থিতি মধ্যে দিয়ে যাচ্ছে। আমি নিজে কেরলবাসীদের পাশে দাঁড়িয়েছি। কেরলের পুনর্গঠনে সাহা্য্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য দলীয় কর্মীকে আমি নির্দেশ দিয়েছি।

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী আরও বলেন, পরিস্থিতি নিয়ে রাজনীতি করতে আমি আসেনি। কেরলবাসীদের পাশে দাঁড়ানোর জন্য আমি এসেছি। গতকাল রাজ্যের সিংহভাগ ত্রাণ শিবিরে আমি গিয়েছিলাম। মানুষ দুঃশ্চিন্তার মধ্যে রয়েছে। বিষয়টি নিয়ে কেরলের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। কেরলের পুনর্গঠনে জন্য সরকার যে দৃঢ়প্রতিজ্ঞ সে মানুষকে আশ্বস্ত করা উচিত।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top