News Flash

  • Home
  • Uncategorized
  • উপজাতি উন্নয়নে মর্ডালিটি কমিটি ইস্যুতে আজ রাজনাথের সাথে বৈঠক এন সি’র
Image

উপজাতি উন্নয়নে মর্ডালিটি কমিটি ইস্যুতে আজ রাজনাথের সাথে বৈঠক এন সি’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট৷৷ জনজাতিদের আর্থ, সামাজিক, কৃষ্টি, সংসৃকতি এবং ভাষাগত উন্নয়নে প্রয়োজনীয় বিষয় ক্ষতিয়ে দেখার জন্য মর্ডালিটি কমিটি স্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বুধবার বৈঠক করবেন আইপিএফটির প্রতিনিধিরা৷ দলের সভাপতি তথা রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মার নেতৃত্বে প্রতিনিধির দল আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এবিষয়ে আলোচনার মধ্যে জানার চেষ্টা করবেন আদৌ এই কমিটি গঠিত হবে কিনা৷ মঙ্গলবার দিল্লি থেকে টেলিফোনে এনসি দেববর্মা জানিয়েছেন, মর্ডালিটি কমিটি নিয়ে এখনও অস্পষ্টতা রয়েছে৷ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে এই কমিটি গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্রীয় সরকার৷ কিন্তু, এখন পর্যন্ত এমন কোনও কমিটি গঠিত হয়নি৷ স্বাভাবিক ভাবেই প্রতিশ্রুতি নিয়ে বিজেপির জোট সঙ্গি আইপিএফটি এখন কেন্দ্রের চিন্তাধারা স্পষ্ট ভাবে বুঝে নিতে চাইছে৷

এদিন এন সি বাবু জানিয়েছেন, জোটের অন্যতম শর্ত ছিলো মর্র্ডলিটি কমিটি গঠন৷ জনজাতিদের উন্নয়নের প্রশ্ণেই বিজেপির সাথে নির্বাচনী সমঝোতা হয়েছিল৷ তাঁর কথায়, ধারনা ছিলো এরই মধ্যে কেন্দ্রীয় সরকার মর্ডালিটি কমিটি গঠন করে বিজ্ঞপ্তি জারি করবে৷ কিন্তু, কেন্দ্রে তরফে এমন কোনও পদক্ষেপ নিতে দেখা যায়নি৷ তাই, মর্ডালিটি কমিটি নিয়ে কেন্দ্রের চিন্তাধারা বুঝে নেওয়া খুবই জরুরি হয়ে উঠেছে৷ তবে, কেন্দ্রে উপর মর্ডালিটি কমিটি গঠন নিয়ে চাপ বাড়াবে আইপিএফটি৷ আগামী কালের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এই কমিটি গঠনের বিষয়ে পুনরায় অনুরোধ জানানো হবে৷ এনসি দেববর্মা আশাবাদী কেন্দ্রীয় সরকার আইপিএফটির দাবি মেনে মর্ডালিটি কমিটি গঠন করবেই৷

এদিকে, নির্বাচন কমিশনের সাথে  বৈঠকে আইপিএফটি ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে আরও কঠোর হওয়ার জন্য প্রস্তাব দিয়েছে৷ দলের সভাপতি জানিয়েছেন, সীমান্ত সংলগ্ণ রাজ্যগুলিতে অনুপ্রবেশ দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যা৷ ফলে, এই সমস্যাকে মোকাবিলা করার পাশাপাশি ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রেদেশের অন্যান্য রাজ্যের তুলনায় সীমান্তবর্তী রাজ্যগুলিতে কঠোর ভাবে নিয়ম পালন করতে হবে৷ পাশাপাশি নির্বাচনী প্রচারে ব্যয়ভার সরকারও বহন করুক কমিশনের কাছে এই দাবি রেখেছে আইপিএফটি৷ দলের বক্তব্য, নির্বাচনে বড় দল তাদের তহবিল থেকে প্রচুর অর্থ খরচ করে থাকে৷ ফলে, ছোট দলগুলি লড়াইতে পিছিয়ে যাচ্ছে৷ তাই, নির্বাচনী ব্যয়ের ক্ষেত্রে যে সীমাবদ্ধতা রয়েছে তার একটা অংশ সরকারও বহন করুক৷ তাতে ছোট দল গুলি উপকৃত হবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top