News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে রাখী বন্ধন উৎসব পালিত
Image

মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে রাখী বন্ধন উৎসব পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ আগষ্ট৷৷ আজ এক অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে রাখী বন্ধন উৎসব পালন করা হয় অনুষ্ঠানে শতাধিক শিশু এবং মা ও বোনেরা অংশ নেন৷ লিটন লরিএটস্ সুকলের ছাত্র-ছাত্রী ও শিক্ষিকাগণ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাতে রাখী পরিয়ে অনুষ্ঠানের সূচনা করেন৷ প্রজাপিতা ব্রাহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্রহ্মাকুমারীগণ এবং রাজধানীর বিভিন্ন এলাকার মা এবং বোনেরাও মুখ্যমন্ত্রীসহ তার পরিবারের সদস্যদের হাতে রাখী পরিয়ে দেন৷ মুখ্যমন্ত্রীও তাদের শুভেচ্ছা জানান এবং তাদের হাতে উপহার তুলে দেন৷
অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সাংবাদিক বলেন, এই রাখী বন্ধন ভালবাসার প্রতীক৷ রাখী বন্ধনের মাধ্যমে পরস্পরের মধ্যে সৌভ্রতৃত্ববোধ সুদৃঢ় হয়৷ সাংবাদিকদের সঙ্গে কথাপ্রসঙ্গে এক প্রশ্ণের উত্তরে মুখ্যমন্ত্রী রিয়াং শরণার্থীদের প্রত্যাবর্তনের বিষয়ে বলেন, তাদেরকে স্ব-ভূমি মিজোরামে ফেরানোর বিষয়ে প্রচেষ্টা চলছে৷ এই প্রক্রিয়া বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, মিজোরাম সরকার ও রিয়াং শরণার্থীদের সংগঠন ব্রু ডিসপ্লেস ফোরামের মধ্যে চুক্তি হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top