News Flash

  • Home
  • Uncategorized
  • কদমতলায় গৃহবধূর ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, গোমতীর জলে তলিয়ে গেলেন নববধূ
Image

কদমতলায় গৃহবধূর ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, গোমতীর জলে তলিয়ে গেলেন নববধূ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি/ উদয়পুর, ২৬ আগস্ট৷৷ উত্তর জেলার কদমতলা থানাধীন রানিবাড়ি এলাকায় অঘটন৷ রানিবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ড সোনাইছড়িতে এক গৃহবধূর ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃত গৃহবধূর নাম সইবা তাঁতী (২৬)৷ ঘটনাটি সংগটিত হওয়ার পর মৃত্যু গৃহবধূর স্বামী পাড়া প্রতিবেশিরা কদমতলা থানা ও মৃতার বাবার বাড়িতে খবর দেন৷ ঘটনার খবর পেয়ে কদমতলা থানার পুলিশ ও মৃতার বাবার বাড়ির লোকজন ঘটনাস্থলে ছুটে যান৷ কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পান সইবা তাঁতীর মৃতদেহ ফাঁসি থেকে নামিয়ে রেখেছে মৃতার স্বামীর পরিবার৷ পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য কদমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন৷ এদিকে মৃতা গৃহবধূ সইবা তাঁতীর কাকু ও ভাই জানান- ৬ বছর পূর্বে মতিলাল তাঁতীর সাথে ৫ নং ওয়ার্ডের সইবা তাঁতীর সামাজিকভাবে বিয়ে হয়৷ বিয়ের এক বছরের মধ্য তাদের ঘরে একটি ফুটফুটে ছেলে জন্মায়৷ কিন্তু তার কিছু দিন পূর্বে স্বামী মতিলাল তাঁতী রোজ রাত্রে মদ্যপান করে তাকে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করত৷ উনারা আরও বলেন, তাদের পরিবারিক কলহ নিয়ে অনেকবার পঞ্চায়েত সালিশি বসেছিল৷ কিন্তু অবশেষে আজ হত্যা করে নাটকিয়ভাবে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে বলে মৃতার কাকা ও ভাইয়ের অভিযোগ৷ মৃতার বাবার বাড়ি থেকে কদমতলা থানায় স্বামী মতিলালের নামে একটি হত্যা মামলা করেছেন৷ অপরদিকে কদমতলা থানার এএসআই সুভাগ্য চাকমা জানান, মৃতার বাবার পরিবারের তরফে থানায় একটি মামলা করেছেন৷ তবে ময়না তদন্তের পর আসল ঘটনা স্পষ্ট হবে এটা হত্যা না আত্মহত্যা৷ তবে এএসআই স্বীকার করেন যে মৃতার স্বামী মতিলাল তাঁতী পলাতক এবং মৃতার মাথা মুখ ও শরীরে আঘাতের চিহ্ণ রয়েছে৷
এদিকে, গোমতীর জলে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক নববধূ৷ ঘটনা কাকড়াবন থানাধীন কিশোরগঞ্জ এলাকায়৷ ঘটনার বিবরণে কাকড়াবন থানার ওসি নাড়ু গোপাল দেব জানায় ওই নববধূর নাম রুমি বেগম (১৮), স্বামী রঞ্জন আলী৷ বাড়ি পালাটানায়৷ রুমি কিশুরগঞ্জনস্থিত বাপের বাড়িতে বেড়াতে গিয়ে গোমতী নদীতে স্নান করতে গিয়েছিল তার ভাই, বোন ও স্বামী সহ৷ নদীর জল বেশী থাকায়ও তার পরনে শারী থাকায় তিনি জলের গভীরে তলিয়ে যায়৷ বাকিরা উপরে উঠে আসলেও সে আর উঠতে পারেনি৷ খবর পেয়ে কাকড়াবন অগ্ণী নির্বাপক দপ্তরের ইঞ্জিন, ডিজাস্টার ম্যানেজমেন্টের একটি দল ও কাকড়াবন থানার পুলিশ ছুটে যায়৷ খবর লেখা অব্ধি ডিজাস্টার ম্যানেজমেন্টের একটি বোট নদীতে তল্লাশি চালাচ্ছে৷ তাকে পাওয়া যায়নি৷ ঘটনার খবর পেয়ে জেলা শাসক টি কে দেবনাথ কাকড়াবন ছুটে যায়৷ তিনি সরজমিনে তদন্ত চালাচ্ছে বলে খবর৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top