News Flash

  • Home
  • Uncategorized
  • আনন্দনগরে রাবার বাগানে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার
Image

আনন্দনগরে রাবার বাগানে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট৷৷ রাবার বাগান থেকে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে৷ ঘটনাটি ঘটেছে শ্রীনগর থানাধীন আনন্দনগরের ৯ নম্বর পাড়ায়৷ নিহত ব্যক্তিকে আনন্দনগর এলাকার বাসিন্দা স্বপন শীল (৪০) বলে মৃতদেহ উদ্ধারের বহু পরে তার পরিচয় পাওয়া গেছে৷ জানা গেছে, রবিবার সকালে আনন্দনগর এলাকায় একটি রাবার বাগান থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ রবিবার সকালে কতিপয় ব্যক্তি রাবারবাগানে কাজ করতে গেলে তারা মৃতদেহটি দেখতে পান৷ মূহূর্তের মধ্যে খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে এলাকাবাসী জড়ো হন৷ রাবার বাগানে মৃতদেহের খবর পুুলিশকে জানানো হয়৷ অভিযোগ খবর পেয়েও দীর্ঘ সময় পরে ঘটনাস্থলে পৌছে পুলিশ৷ পুলিশের এই ভূমিকায় খুবই ক্ষুদ্ধ এলাকাবাসীরা৷ তাদের অভিযোগ, খবর দেওয়া সত্বেও দ্রুত ঘটনাস্থলে আসেনি পুলিশ৷ দীর্ঘক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌছে৷ পুলিশ পরে রাবারবাগান থেকে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য৷ পুলিশ নিহত ব্যক্তির পরিচয় তখন তাৎক্ষণিকভাবে জানা যায়নি৷ তার মৃত্যুর কারণ জানতে পারেনি পুলিশ৷ ময়না তদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে বলে পুলিশ জানিয়েছে৷ প্রথমত উদ্ধারকৃত মৃতদেহ শনাক্ত করা না গেলেও বিকালে তা শনাক্ত করা গেছে৷ পুলিশ জানিয়েছে, আনন্দনগর এলাকায় জঙ্গল থেকে যে ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে তা জনৈক স্বপন শীল (৪০) এর ৷ আমতলির এসডিপিও অজয়কুমার দাস জানিয়েছেন, স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে খবর দেন৷ নিহত স্বপনের বাড়ি আনন্দনগর এলাকায়ই৷ তার পিঠের উপরের দিকে গভীর ক্ষত রয়েছে৷ এ বিষয়ে তদন্ত চলছে৷ এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top