News Flash

  • Home
  • Uncategorized
  • প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার সিটি ড্র করল
Image

প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার সিটি ড্র করল

ম্যাঞ্চেস্টার, ২৬ আগস্ট (হি.স.) : প্রিমিয়ার লিগে প্রথম দুই ম্যাচে জয় পেলেও পেপ গুয়ার্দিওলার দল ম্যাঞ্চেস্টার সিটি এবার উলভারহ্যাম্পটনের বিরুদ্ধে ১-১ ড্র করল। বিরতির পর উইলি বলির হেডে ০-১ পিছিয়ে পড়েছিল সিটি। তার ১২ মিনিট পর গুন্দোগানের ফ্রি-কিকে আইমেরিক লাপোর্তে হেডে ১-১ করেন।
লন্ডনে ওয়েস্ট হ্যামের মাঠে উনাই এমেরির আর্সেনাল আরও একবার আতঙ্ক তৈরি করেছিল। ম্যাচের ২৫ মিনিটেই পিছিয়ে পড়ে। ওয়েঙ্গারের পরিবর্ত কোচের অধীনে এ বার প্রিমিয়ার লিগ শুরু করেছে আর্সেনাল। প্রথম দুই ম্যাচেই হারতে হয়েছিল ম্যাঞ্চেস্টার সিটি ও চেলসির বিরুদ্ধে। শনিবার পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত ৩-১ জিতল এমেরির টিম।
ওয়েস্টহ্যামের গোল করেছিলেন আর্নৌতোভিচ। তার মিনিট পাঁচেকের মধ্যেই ১-১ করেন আর্সেনালের নাচো মনরেয়াল। দ্বিতীয়ার্ধে দিওপের আত্মঘাতী গোলে ২-১ এগোয় আর্সেনাল। ইনজুরি টাইমে ওয়েলবেকের গোলে স্বস্তির হাসি দেখা গেল এমেরির মুখে। গ্যালারিতে উচ্ছ্বাস আর্সেনাল ভক্তদেরও। ওয়েঙ্গারের ২২ বছরের ঐতিহ্য এখনই এমেরি তৈরি করতে পারবেন না। কিন্তু টিম জিততেই ভুলে গিয়েছিল। সেখানে তিন পয়েন্ট অনেক বড় পুরস্কার ভক্তদের জন্য।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top