News Flash

  • Home
  • Uncategorized
  • টি-২০ ক্রিকেটে নতুন কীর্তি গড়লেন পাক পেসার মহম্মদ ইরফান
Image

টি-২০ ক্রিকেটে নতুন কীর্তি গড়লেন পাক পেসার মহম্মদ ইরফান

পোর্ট অফ স্পেন, ২৬ আগস্ট (হি.স.) : টি-২০ ক্রিকেটে নতুন কীর্তি গড়লেন পাক পেসার মহম্মদ ইরফান৷ চার ওভারের কোটার শেষ বলটায় এক রান খরচ না করলে নামের পাশে লেখা থাকত শূন্য৷ সেই কীর্তি অবশ্য না হলেও নির্ধারিত চার ওভারের শেষ বলে এক রান খরচ করেন৷ ফলে চার ওভারে খরচ মাত্র এক রান খরচ করে তিনটে মেডেন আর দুটি উইকেট তুললেন৷
এমন বিস্ময় স্পেলে ক্রিকেট দুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছেন পাক পেসার মহম্মদ ইরফান৷ টি-২০ ক্রিকেটের ইতিহাসে চার ওভার হাত ঘুরিয়ে এক রান খরচের বিরল নজির আর কোনও বোলারের নেই৷ সেই কীর্তি গড়ে শিরোনামে উঠে এলেন ৭ ফুট ১ ইঞ্চি উচ্চতার পাক বাঁ-হাতি৷ সঙ্গে টি-২০ স্পেশ্যালিস্ট ক্রিস গেইল ও এভিন লুইসের উইকেট তুলে নিয়েছেন ইরফান৷ চার ওভারের স্পেলের প্রথম বলেই গেইলকে আউট করেন, আর দ্বিতীয় ওভারে লুইসের উইকেট তুলে নেন পাক পেসার৷ ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের ম্যাচে সেন্ট কিটসের বিরুদ্ধে বার্বাডোস ত্রিনিনাদের হয়ে পাকিস্তানের বাঁ-হাতি পেসার এই নজির গড়েছেন৷ কৃপণতম বোলিং করে ইতিহাসে গড়লেও দলের ব্যাটসম্যানদের ব্যর্থতায় তাঁর বোলিং কাজে আসেনি৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top