News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতীয় সংস্কৃতির সম্মানহানি ও সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগে রাহুলের বিরুদ্ধে মামলা
Image

ভারতীয় সংস্কৃতির সম্মানহানি ও সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগে রাহুলের বিরুদ্ধে মামলা

নয়াদিল্লি, ২৫ আগস্ট (হি.স.):: ভারতীয় সংস্কৃতির সম্মানহানি ও সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগে মামলা দায়ের হল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে | শনিবার বিহারের মুজাফ্ফরপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে অভিযোগটি দায়ের হয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর মামলাটির শুনানি হওয়ার কথা।
বর্তমানে ইউরোপ সফরে রয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সেখানে একাধিক আলোচনাসভায় অংশগ্রহণ করেন তিনি। সেখানেই রাহুল গান্ধীর নানা মন্তব্য নিয়ে দেশজুড়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। শুধু বিতর্ক নয় তাঁর বিরুদ্ধে দায়ের হল মামলা | শনিবার বিহারের মুজাফ্ফরপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে অভিযোগ দায়ের হয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর মামলাটির শুনানি হওয়ার কথা।
সুধীর কুমার ওঝা নামে জনৈক আইনজীবীর দায়ের করা ওই মামলায় রাহুলের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ আনা হয়েছে | গত বৃহস্পতিবার জার্মানিতে এক আলোচনাসভায় রাহুল গান্ধী বলেন, ‘দেশের প্রত্যেক নাগরিককে উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা না হলে আইএস-এর মতো সংগঠন তৈরি হতেই পারে।’ রাহুল গান্ধীর এই মন্তব্য সন্ত্রাসবাদকে মদতের সামিল বলে দাবি অভিযোগকারীর।
একই সঙ্গে রাহুল গান্ধীর বিরুদ্ধে ভারতীয় সংস্কৃতির সম্মানহানির অভিযোগ এনেছেন ওই ব্যক্তি। মামলাকারীর দাবি, ভারতে নারী নির্যাতনের জন্য এদেশের সংস্কৃতিকে দায়ী করেছেন রাহুল গান্ধী। যা এদেশের সংস্কৃতিকে অপমানের সামিল। একই সঙ্গে বিদেশের মাটিতে রাহুল ভারতের মাথা হেঁট করে দিয়েছেন বলে দাবি করেছেন তিনি। শুক্রবার লন্ডনে এক আলোচনাসভায় আরএসএসকে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে তুলনা করেন রাহুল। যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। আগামী ৪ সেপ্টেম্বর মামলাটির শুনানি হওয়ার কথা।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top