News Flash

  • Home
  • Uncategorized
  • বাতিল জামিনের মেয়াদবৃদ্ধির আর্জি : মুম্বইয়ের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল লালুকে
Image

বাতিল জামিনের মেয়াদবৃদ্ধির আর্জি : মুম্বইয়ের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল লালুকে

মুম্বই, ২৫ আগস্ট (হি.স.): ইতিমধ্যেই বাতিল হয়েছে জামিনের মেয়াদবৃদ্ধির আবেদন| আগামী ৩০ আগস্টের মধ্যে পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় সাজাপ্রাপ্ত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) সুপ্রিমো লালু প্রসাদ যাদবকে জেলে ফেরার নির্দেশ দিয়েছে ঝাড়খণ্ড হাইকোর্ট| এই পরিস্থিতিতে শনিবার সকালে মুম্বইয়ের এশিয়ান হার্ট ইন্সটিটিউট থেকে ছেড়ে দেওয়া হল আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবকে|
শারীরিক অসুস্থতাজনিত কারণে মুম্বইয়ের এশিয়ান হার্ট ইন্সটিটিউট-এ চিকিত্সাধীন ছিলেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব| চিকিত্সা জনিত কারণে (মডিক্যাল গ্রাউন্ড) আরও ৩ মাস জামিনের সময়সীমা বর্ধিত করার আবেদন করেছিলেন লালু প্রসাদ যাদব| কিন্তু, শুক্রবার লালু-র জামিনের সময়সীমা আরও ৩ মাস বর্ধিত করার আবেদন খারিজ করে দিয়েছে ঝাড়খণ্ড হাইকোর্ট| ঝাড়খণ্ড হাইকোর্ট পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় সাজাপ্রাপ্ত লালুকে নির্দেশ দিয়েছে, আগামী ৩০ আগস্টের মধ্যে আত্মসমর্পণ করতে হবে| এমতাবস্থায় মুম্বইয়ের এশিয়ান হার্ট ইন্সটিটিউট থেকে ছেড়ে দেওয়া হল আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবকে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top