News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর-পূর্ব চিনে হটস্পিং হোটেলে বিধ্বংসী আগুন, মৃত্যু ১৮ জনের
Image

উত্তর-পূর্ব চিনে হটস্পিং হোটেলে বিধ্বংসী আগুন, মৃত্যু ১৮ জনের

বেজিং, ২৫ আগস্ট (হি.স.): উত্তর-পূর্ব চিনের হারবিন শহরের একটি হটস্পিং হোটেলে আগুন লেগে মর্মান্তিক মৃত্যু হল অন্ততপক্ষে ১৮ জনের| বিধ্বংসী অগ্নিকাণ্ডে ১৮ জনের মৃত্যুর পাশাপাশি জখম হয়েছেন আরও ১৯ জন| স্থানীয় সময় অনুযায়ী, শনিবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে| আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি| পুলিশ ও দমকল কর্মীরা আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন|
দমকলের পদস্থ এক আধিকারিক জানিয়েছেন, স্থানীয় সময় অনুযায়ী শনিবার ভোর ৪.৩৬ মিনিট নাগাদ হারবিন শহরে অবস্থিত বেইলং হটস্পিং হোটেলে আগুন লাগে| আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই চারতলা ওই হোটেলের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থতলে আগুন ছড়িয়ে পড়ে| ১০৭ জন দমকল কর্মীদের ঘন্টা তিনেকের চেষ্টায় আয়ত্তে এসেছে আগুন| যদিও, প্রাণে বাঁচানো সম্ভব হয়নি ১৮ জনকে| ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮ জনের মৃত্যু হয়েছে, এছাড়াও জখম হয়েছেন ১৯ জন| আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top