News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে চিকিৎসা পরিষেবা উন্নত করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
Image

রাজ্যে চিকিৎসা পরিষেবা উন্নত করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট : রাজ্যে চিকিৎসা পরিষেবা আরও উন্নতমানের করে তোলা হবে। রাজ্যের রোগীদের যাতে বহিঃরাজ্যে যেতে না হয় তার ওপর অধিক গুরুত্ব দেওয়া হবে।
বৃহস্পতিবার সকালে ক্যানসার হাসপাতাল পরিদর্শনে যান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায়বর্মণ সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, রাজ্যের চিকিৎসা ব্যবস্থায় যথেষ্ট খামতি রয়েছে। তাই রোগীদের উন্নত চিকিৎসার জন্য বাইরে যেতে হয়। রাজ্যের রোগীদের যাতে বহিঃরাজ্যে যেতে না হয় তার ওপর অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। শুধু তা-ই নয়, বর্তমান সরকার চাইছে স্বাস্থ্য পরিষেবার হাল উন্নত পর্যায়ে নিয়ে যেতে। যাতে বহিঃরাজ্যের রোগীদেরও এই রাজ্যে উন্নতমানের চিকিৎসা পরিষেবা দেওয়া যায়।
বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায়বর্মণ ক্যানসার হাসপাতাল পরিদর্শনে যান। স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ ঘুরে দেখলেন নির্মাণ কাজ। খবর নিলেন পরিকাঠামোর। নির্মাণকাজ দ্রুত শেষ করার নির্দেশও দিয়েছেন তিনি।

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ বলেন, এই হাসপাতালের মান উন্নয়ন করা হচ্ছে। আর তা হয়ে গেলে ক্যানসার রোগীদের আর বাইরে যেতে হবে না। এখানেই উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়া হবে।
পাশাপাশি তিনি এ-ও বলেন, শুধুমাত্র ক্যানসার হাসপাতাল নয় রাজ্যের সব হাসপাতালের চিকিৎসা পরিষেবা উন্নত মানের করার লক্ষ্যে এগিয়ে চলছে সরকার। আগামী কিছুদিনের মধ্যে ব্যাপক পরিবর্তন আসবে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top