News Flash

  • Home
  • Uncategorized
  • ফের শুরু হল ধারাবাহিকের শ্যুটিং, শনিবার থেকেই নতুন এপিসোড দেখতে পাবেন দর্শকরা
Image

ফের শুরু হল ধারাবাহিকের শ্যুটিং, শনিবার থেকেই নতুন এপিসোড দেখতে পাবেন দর্শকরা

কলকাতা, ২৪ আগস্ট (হি.স.) : অবশেষে সব সমস্যা মিটিয়ে ফের চেনা ছন্দে টেলিভিশন ইন্ডাস্ট্রি। সাতদিন পর শুক্রবার সকাল থেকে ফের শুরু হল ধারাবাহিকের শ্যুটিং। আজ সময়মতো শ্যুটিং ফ্লোরে পৌঁছে গিয়েছেন কলাকুশলীরাও। জানা গিয়েছে, শনিবার থেকেই নতুন এপিসোড দেখতে পাবেন দর্শকরা।
গত শনিবার, ১৮ আগস্ট থেকে বন্ধ ছিল ধারাবাহিলের শ্যুটিং। ছয় দিন পর বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রযোজক এবং কলাকুশলীদের বৈঠকের পরেই কেটে গিয়েছিল জট। সাতদিন পর শুক্রবার সকাল থেকে ফের শুরু হল ধারাবাহিকের শ্যুটিং। আজ সময়মতো শ্যুটিং ফ্লোরে পৌঁছে গিয়েছেন কলাকুশলীরাও। জানা গিয়েছে, শনিবার থেকেই নতুন এপিসোড দেখতে পাবেন দর্শকরা।
প্রসঙ্গত ১৮ আগস্ট থেকে বকেয়া মেটানো ও ওভারটাইম নিয়ে শিল্পী ও কলাকুশলী এবং প্রযোজকদের সঙ্গে মত বিরোধের জেরে বন্ধ ছিল বাংলার মেগা সিরিয়ালের শ্যুটিং। বন্ধ হয়ে যায় ধারাবাহিকের সম্প্রচার | আবশেষে আসরে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | ছয় দিন পর গতকাল নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রযোজক এবং কলাকুশলীদের বৈঠকের পরেই কাটে জট। গতকাল বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, “কাল সকাল থেকে ষ্টুডিও পাড়ার কাজ শুরু হবে| এই জায়গাটা খুব বড় জায়গা| কাজের অনেক সুযোগ| এখানকার শিল্পীরা বলিউড, হলিউডের সঙ্গে পাল্লা দিচ্ছে| অনেক টেকনিশিয়ান | শিল্পী, চ্যানেলগুলি ভাল কাজ করছে| আজ প্রত্যেকে দিলখোলা মনে আলোচনা করেছে| মা বোনেরা ঘরে ঘরে সিরিয়াল দেখেন| অসুখটা মারাত্মক আকার নেয়নি| শেষ ভাল যার সব ভাল|
ভবিষ্যতে যাতে আর কোনও সমস্যা না হয়, সেই জন্য একটি জয়েন্ট কনসিলিয়েশন কমিটি তৈরির কথাও জানান মুখ্যমন্ত্রী। শিল্পীদের বকেয়া টাকা দিয়ে দেওয়া সহ বিভিন্ন সমস্যারি দিকগুলি এই কমিটি খতিয়ে দেখবে। কমিটির প্রধান উপদেষ্টা সৌমিত্র চট্টোপাধ্যায়। কমিটিতে আছেন প্রযোজক শ্রীকান্ত মোহতা, নিসপাল সিং, শৈবাল বন্দ্যোপাধ্যায়, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরিচালক অরিন্দম গঙ্গোপাধ্যায়। সেই মত আজ শুরু হয় ধারাবাহিকের শ্যুটিং। এদিন সময়মতো ফ্লোরে পৌঁছে গিয়েছেন কলাকুশলীরাও। জানা গিয়েছে, শনিবার থেকেই নতুন এপিসোড দেখতে পাবেন দর্শকরা।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top