News Flash

  • Home
  • Uncategorized
  • পুনরায় সাফল্য নিরাপত্তা বাহিনীর, দক্ষিণ কাশ্মীরে এনকাউন্টারে খতম সন্ত্রাসবাদী
Image

পুনরায় সাফল্য নিরাপত্তা বাহিনীর, দক্ষিণ কাশ্মীরে এনকাউন্টারে খতম সন্ত্রাসবাদী

শ্রীনগর, ২৪ আগস্ট (হি.স.): কাশ্মীর উপত্যকায় জঙ্গি দমন অভিযানে পুনরায় সাফল্য পেল সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথবাহিনী| দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় যৌথবাহিনীর সঙ্গে গুলি বিনিময় চলাকালীন খতম হয়েছে একজন সন্ত্রাসবাদী| এছাড়াও কমপক্ষে তিনজন সন্ত্রাসবাদীকে ঘিরে ফেলেছেন যৌথ বাহিনীর জওয়ানরা| শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও গুলির লড়াই চলছে| পাশাপাশি জঙ্গি নিকেশ অভিযান চলাকালীন যৌথবাহিনীর জওয়ানদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বেশ কয়েকজন গ্রামবাসী, এই ঘটনায় একজন সাধারণ নাগরিক আহত হয়েছেন|
ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায় দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগ এলাকায়, গাদল গ্রামে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী| গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার ভোরে গাদল গ্রামে জঙ্গি নিকেশ অভিযান চালায় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি)| ভোর থেকেই গোটা গ্রাম ঘিরে চিরুনি তল্লাশি চালানো হয়| এসএসপি অনন্তনাগ আলতাফ খান জানিয়েছেন, গাদল গ্রামে চিরুনি তল্লাশি চলাকালীন নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসবাদীদের মধ্যে এলোপাথাড়ি গুলির লড়াই শুরু হয়| দীর্ঘক্ষণ গুলির লড়াই শেষে খতম হয়েছে একজন সন্ত্রাসবাদী, পাশাপাশি কমপক্ষে তিনজন জঙ্গি ঘিরে রেখেছেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা|
পুলিশ সূত্রের খবর, জঙ্গি নিকেশ অভিযান চলাকালীন যৌথবাহিনীর জওয়ানদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বেশ কয়েকজন গ্রামবাসী, এই ঘটনায় একজন সাধারণ নাগরিক আহত হয়েছেন| আপাতত ওই এলাকার ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top