News Flash

Image

কথার নাম লতা

সুবোধ ঘোষ ঃ ভাইটি, এইডা কেমুন কথা কওতো? রেল ইস্টিশনের প্ল্যাটফরমে প্রতিদিন কতবার আইছি আর গেছিরে৷ এহন আর তা অইবো না৷
ঃ ক্যান অইবো নারে?
ঃ কেমনে অইবো কও? এহন আর বিনা টিকিটে প্ল্যাটফরমে ঢুকন যাইবো না৷ বুধবার থেইক্যা শুরু অইয়া গেছে যা কড়াকাড়ি৷ টিকিট ছাড়া ঢুকলে ফাইন করতাছে৷
ঃ বেশতো বালাই করতাছে৷ টিকিট ছাড়া ক্যান ঢুকবি? অন্য রাজ্যগুলিতে তো এমনই সিস্টেম রইছেরে৷ আমাগো রাজ্যে তা অনেক লেইটে চালু করছে৷
ঃ বাহ্, কেমন বিজ্ঞের মত কথা কইলি তুই৷ আমরা কি টিকিট ছাড়া যামু কইছি?
ঃ তাইলে এমন প্যাঁচাল করতাছস কেরে?
ঃ সাধে কি আর এমুন বকতাছি? প্ল্যাটফরমে যে টিকিট কাটুম হেই কাউন্টার কই? ইস্টিশনে এমুন কোনও কাউন্টার আছেনি? থাকলে তো টিকিট কাইট্যাই ঢুকতাম৷ টিকিটের কোনও ব্যবস্থা নেই৷ আগাম কোন সতর্কতা নেই৷ হুট কইর্যা বুধবার ধরপাকড় শুরু কইরা দিল রেলের বাবুরা৷
ঃ কথাডা অবশ্য ঠিকই কইছস৷ রেলবাবুরা আগাম খবর দিলে বালা অইতো৷
এ দুই বন্ধুর কথার মাঝে ধরা পড়েছে রেল স্টেশনে পরিকাঠামোর অভাবের চিত্রটা৷ এ পরিকাঠামোর অভাব আগরতলা রেল স্টেশনে যেমন রয়েছে তেমনই রয়েছে রাজ্যের অন্যান্য স্টেশনগুলিতে৷ আগরতলা রেল স্টেশনে পরিকাঠামোর যে বড্ড অভাব তা বলার অবকাশ নেই৷ রেল পথে গন্তব্যে যাবার টিকিট কাটার ক্ষেত্রেও নেই পর্যাপ্ত কাউন্টার৷ ফলশ্রুতিতে খোলা কাউন্টারের সামনে টিকিটের জন্য লম্বা লাইন পড়ে৷ রেল ছাড়ার আধঘন্টা আগে কাউন্টার খোলা হয়৷ এ অল্প সময়ের মধ্যে সব যাত্রীর পক্ষে টিকিট কাটা সম্ভব হয় না৷ ফলে অনেকে টিকিট ছাড়া ভ্রমণ করতে বাধ্য হন৷ যেখানে যাত্রীদের টিকিট দেবার মতো পর্যাপ্ত কাউন্টার নেই সেখানে প্ল্যাটফরমের টিকিট দেবার জন্য কাউন্টার থাকার বিষয়টি অলীক স্বপ্ণ নয় কি? ফলে মানুষ বিনা টিকিটে প্ল্যাটফরমে ঢুকতে বাধ্য হচ্ছে৷ এক্ষেত্রে মানুষদের দোষ কোথায়? বরং রেল কর্তৃপক্ষের অবহেলা এর জন্য দায়ী৷ এছাড়া যাত্রীদের টিকিট দেবার ক্ষেত্রেও রয়েছে পর্যাপ্ত কাউন্টার স্বল্পতা৷
রাজ্যবাসী কিন্তু টিকিট কেটে ভ্রমণ করতে চায়, বৈধভাবে প্ল্যাটফরমে প্রবেশ করতে কিন্তু রেল কর্তৃপক্ষের উদাসীনতার জন্য ভোগান্তির মুখে পড়ছে যাত্রী সাধারণ৷ এছাড়াও এ বিষয়ে আগাম সতর্ক করা প্রয়োজন ছিল৷ তা করেনি রেল কর্তৃপক্ষ৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top