News Flash

  • Home
  • Uncategorized
  • উদ্ধার করা গাঁজা কোথায় যাচ্ছে, কি হালে আছে
Image

উদ্ধার করা গাঁজা কোথায় যাচ্ছে, কি হালে আছে

সায়ন্তক চৌধুরী
রাজ্যজুড়ে গাঁজা নিয়ে চলছে গাঁজাখোরী কাজ কারবার৷ বিজেপি জোট সরকার ক্ষমতায় বসার পর শুরু হল নেশা বিরোধী অভিযান৷ এ অভিযানের আওতায় পড়ছে অবৈধ নেশা সামগ্রী৷ এদিক থেকে রাজ্যের নতুন সরকার ধন্যবাদ পাবার যোগ্য বটে৷ তবে পাশাপাশি কিছু প্রশ্ণের মুখেও পড়ছে৷ কেননা, রাজ্যবাসী একটা হিসাব কিছুতেই মেলাতে পারছে না৷ কোথায় যেন একটা শুভংকরের ফাঁকি রয়ে গেছে বলে তাদের মনে হচ্ছে৷ কেননা, রাজ্যের নতুন সরকার যেভাবে দুরন্ত গতিতে গাঁজা বিরোধী অভিযান এমন জোরদার ছিল না৷ ছিল আই ওয়াশ করার মত কিছু অভিযান৷ এটা ছিল লোক দেখানোর নামান্তর৷ আর চোখের আড়ালে রাজ্য জুড়ে ছিল গাঁজা চাষের বিপুল সমাহার৷ মাঝে মাঝে সেই সময় স্থানীয় পুলিশ কিছু গাঁজা খেত ধবংস করলেও এনিয়ে অভিযোগ ছিল৷ অনেকের মতে, যেসব

আগরতলা রেল স্টেশনে উদ্ধারকৃত গাঁজা সহ অন্যান্য নেশা সামগ্রী৷ ছবি নিজস্ব৷

গাঁজা গাছের বয়স হয় অর্থাৎ যেসব গাছ গাঁজা উৎপাদনে অক্ষম পুলিশ নাকি সেইসব গাঁজা ক্ষেত ধবংস করত৷ এ ব্যাপারে গাঁজা চাষীদের সাথে নাকি পুলিশ বাবুদের সমঝোতা ছিল৷ মাঝখানে পুলিশের দৌলতে ওই গাঁজা ক্ষেত সাফাই হয়ে গেল৷ এবং গাঁজা চাষিরা ফের জমিতে নতুন করে গাঁজা চাষ করতো৷ বলা যেতে পারে চোর পুলিশ খেলার মতো রাজ্যজুড়ে চলেছিল গাঁজা পুলিশ খেলা৷ ফলশ্রুতিতে বাম আমলে রাজ্যজুড়ে গাঁজা চাষের ব্যপকতা বেড়েছিল৷ এ যেন ছিল ওপেন সিক্রেট গঞ্জিকা চাষ৷ ধীরে ধীরে রাজ্যটা গাঁজার রাজ্যে পরিণত হল৷ অনেকে ধানি জমিতেও গাঁজা চাষ করতো৷ রেশন ডিলারাও রেশন দোকান ছেড়ে মেত উঠেছিল গাঁজা চাষে৷ বাম সরকার যেন অবৈধ গাঁজা চাষকে বৈধতা দিল৷ যারা গাঁজা চাষ করতো তারা সবই আবার লাল মার্গের বাসিন্দা৷
নতুন সরকার গাঁজা চাষের উপর কোপ বসালো৷ অবৈধ চাষ কোন অবস্থায় কাম্য নয়৷ হাজার কিংবা লক্ষ নয়, কোটি টাকার গাঁজা৷ সুদৃশ্য প্যাকেটে রাখা হয়েছিল এসব গাঁজা৷ আবার ঘরের মাটি খুড়েও উদ্ধার করা হচ্ছে বিশাল পরিমাণ গাঁজা৷ এ সবই সুখকর বার্তা বটে৷ এরপরও কিছু প্রশ্ণ থেকে যায়৷ তা হল রাজ্যের বিভিন্ন স্থান থেকে গাঁজা উদ্ধার হচ্ছে কিন্তু গ্রেপ্তার নেই৷ নাম কা ওয়াস্তে কয়েকজনকে গ্রেপ্তার করা হলে বিশাল অংশের গাঁজা চাষী ধরা ছোঁয়ার বাইরে৷ এব্যাপারে রাজ্যবাসী কিন্তু ধোঁয়াশার মধ্যে রয়েছে৷ উদ্ধার হচ্ছে গাঁজা৷ গ্রেপ্তার নেই গাঁজা চাষী৷ এমন প্রশ্ণের পাশাপাশি আরও একটি প্রশ্ণ রাজ্যবাসীর মনে উকিঝুকি দিচ্ছে বটে৷ তা হল উদ্ধার করা গাঁজার কি গতি হচ্ছে? এ ব্যাপারে জনগণ কিন্তু অন্ধকারে৷ তারা বিভিন্ন সংবাদ মিডিয়ায় গাঁজা উদ্ধারের বিষয়টি জানাচ্ছে৷ কিন্তু, উদ্ধারের পর এগুলির কি হাল হচ্ছে তা জানাচ্ছে না৷ এত বিপুল পরিমাণ গাঁজা কোথায় রাখা হচ্ছে? রাখা হলে কেনইবা রাখা হচ্ছে- এ ব্যাপারেও জনগণ কিন্তু অন্ধকারে৷ তাই গাঁজা উদ্ধারে যেমন চমক রয়েছে তেমনই উদ্ধারকৃত গাঁজা কোথায় রাাখা হচ্ছে এ ব্যাপারেও লুকিয়ে আছে চমক৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top