News Flash

  • Home
  • Uncategorized
  • অবশেষে পঞ্চায়েত মামলার ফয়শালা, সুপ্রিম রায়ে স্বস্তিতে রাজ্য সরকার ও নির্বাচন কমিশন

অবশেষে পঞ্চায়েত মামলার ফয়শালা, সুপ্রিম রায়ে স্বস্তিতে রাজ্য সরকার ও নির্বাচন কমিশন

নয়াদিল্লি ও কলকাতা, ২৪ আগস্ট (হি.স.): অবশেষে রায় ঘোষণা হল বহু প্রতীক্ষিত পঞ্চায়েত মামলার| পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটে কোনও পুনর্নির্বাচন হবে না| পাশাপাশি রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের পক্ষেই রায় দিল সুপ্রিম কোর্ট| শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, বিনা প্রতিদ্বন্দীতায় জয়ী আসনের ফল ঘোষণা করা যাবে| আবেদন করা যাবে ফল ঘোষণার ৩০ দিনের মধ্যেই| সর্বোচ্চ আদালতের বহু প্রতীক্ষিত এই রায়ে রাজ্য সরকার ও নির্বাচন কমিশন স্বস্তি পেলেও, বড়সড় ধাক্কা খেল বিরোধীরা| অর্থাত্, বিনা প্রতিদ্বন্দীতায় যে সব আসনে প্রার্থীরা জিতেছিলেন, সেই সব আসনে ফল ঘোষণা করতে পারবে রাজ্য নির্বাচন কমিশন| এর আগে সুপ্রিম কোর্ট ৩৪ শতাংশ আসনে ফলাফল ঘোষণা স্থগিত রেখেছিল, শুক্রবার সেই স্থগিতাদেশ তুলে নিল প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এ এম খানউইলকর ও বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ|
নির্বাচন কমিশন ফল ঘোষণার পর যদি কেউ সেই ফল মানতে না চান, সেক্ষেত্রে তাঁরা নির্বাচন ট্রাইৱুনালে অভিযোগ জানাতে পারেন| ফল ঘোষণার ৩০ দিনের মধ্যেই এই পিটিশন দাখিল করা যেতে পারে| অনলাইন এবং ই-মেল মনোনয়ন দাখিল প্রসঙ্গে শীর্ষ আদালত জানিয়েছে, এটি আইনের মধ্যে নেই| তাই কলকাতা হাইকোর্টের এই সংক্রান্ত রায়কে খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত| অর্থাত্ বিনা প্রতিদ্বন্দীতায় জয়ী আসনগুলি নিয়ে এবার আর কোনও ধোঁয়াশা রইল না|
পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে এবার ৩৪ শতাংশ আসনে কোনও ভোটই হয়নি| একমাত্র শাসকদলের প্রার্থীরাই মনোনয়ন জমা দিতে পেরেছিলেন| তুমুল সন্ত্রাস ও নিরাপত্তাহীনতার কারণেই তাঁদের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারেননি বলে দাবি করেছিল বিরোধীরা| গণতন্ত্র হত্যার অভিযোগ তুলে বিজেপি ও সিপিএম শীর্ষ আদালতে মামলা করে| কিছুদিন আগেই শুনানি শেষ হয়েছে, অবশেষে শুক্রবার বহু প্রতীক্ষিত পঞ্চায়েত মামলার রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট| শীর্ষ আদালতের রায়ে বিরাট জয় পেয়েছে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন| তবে, হতাশ হয়ে পড়েছে বিরোধীরা|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top