News Flash

  • Home
  • Uncategorized
  • সরকারী আইনজীবির উপর আস্থা না থাকলে পছন্দমত আইনজীবি বাছাই করতে পারবেন বিচারপ্রার্থীরা ঃ আইনমন্ত্রী
Image

সরকারী আইনজীবির উপর আস্থা না থাকলে পছন্দমত আইনজীবি বাছাই করতে পারবেন বিচারপ্রার্থীরা ঃ আইনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট৷৷ সরকারী আইনজীবিদের উপর ভরসা রাখতে না পারলে পছন্দ মত আইনজীবি বাঁছাই করতে বিচারপ্রার্থীদের সাহায্য করবে রাজ্য সরকার৷ এমন ১০টি মামলায় পছন্দ মত আইনজীবি বেঁছে নিয়েছেন বিচারপ্রার্থীরা৷ এ কথা জানিয়েছেন আইনমন্ত্রী রতন লাল নাথ৷ পাশাপাশি সাজার হার বাড়াতে সরকারি আইনজীবিদের বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার, জানিয়েছেন তিনি৷ তাঁর কথায়, সাজার হার বাড়ানোর জন্য সরকারী আইনজীবিদের পারিশ্রমিকও বৃদ্ধি করা হয়েছে৷
আইনমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে সাজার হার দেশের অনেক রাজ্যের তুলনায় কম৷ তাই, সাজার হার বাড়াতে সব রকম উদ্যোগ নেওয়া হবে৷ তাতে আদালতের প্রতি মানুষের আস্থা বাড়বে৷ তাঁর কথায়, সরকারী আইনজীবিরা নির্ভুল ভাবে কাজ করলে সাজা হবেই৷ এক্ষেত্রে সরকারী আইনজীবিদের বিস্তত্ব হওয়ার পাশাপাশি সৎ থাকতে হবে৷ এমনকি, তাঁরা কোনও কিছুতেই প্রলোভিত হতে পারবেন না৷
আইনমন্ত্রীর কথায়, রাজ্যে বিজেপি-আইপিএফটি জোট সরকার গঠন হওয়ার পর প্রথম বাজেটেই সরকারী আইনজীবিদের জন্য বাজেটে ৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে৷ তিনি জানিয়েছেন, এডভোকেট জেনারেল প্রতিমাসে সর্বাধিক ১ লক্ষ ৬৮ হাজার টাকা পেতে পারেন৷ উচ্চ আদালতের পিপি এবং জিএ ৯৩ হাজার ৪০০ টাকা পেতে পারেন৷ তিনি আরও জানান, উচ্চ আদালতের এপিপি এবং এজিএ ৬৬ হাজার ৬৫০ টাকা পর্যন্ত পেতে পারেন৷ তেমনি জেলা আদালতের পিপি এবং জিপি ৬১ হাজার ৪০০ টাকা পর্যন্ত পাবেন৷ একই ভাবে জেলা আদালতের এপিপি এবং এজিপিও ৬১ হাজার ৪০০ টাকা পর্যন্ত পেতে পারেন৷ বিচারবিভাগীয় আদালতের এপিপি ৩৮ হাজার ২০০ টাকা পর্যন্ত পারিশ্রমিক পেতে পারেন৷
আইনমন্ত্রীর বক্তব্য, রাজ্যে সাজার হার বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার৷ সরকারী আইনজীবিদের পেশাগত দক্ষতা বাড়াতে এই উদ্যোগ সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদী৷ তাঁর কথায়, মে মাসে ৯০ জন সরকারী আইনজীবিদের নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে৷ তেমনি জুলাই মাসে ৩৯ জন সরকারী আইনজীবিদের বিশেষ প্রক্ষিক্ষণ দেওয়া হয়েছে৷ আগামী নভেম্বর মাসে ২৫ জন পিপিদের নিয়ে আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে৷ এদিকে, গত জুন মাসে ২৫ জন পুলিশ আধিকারীকদের নিয়েও একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে বলে আইনমন্ত্রী জানিয়েছেন৷ সাথে তিনি যোগ করেন আগস্ট মাসে শুধু নেশা সংক্রান্ত মামলা নিয়ে ২০০ জন পুলিশ কর্মীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷ পণ ঘঠিত মামলা কিভাবে পরিচালনা করতে হয় এর জন্য ৫০ জন পুলিশকর্মীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে৷ তিনি আরও জানান, গার্হস্থ হিংসায় নির্যাতিতাদের পাশে সরকারী আইনজীবিরা কিভাবে দাঁড়াবেন সেই পরিকল্পনাও রয়েছে রাজ্য সরকারের৷
তিনি জানিয়েছেন, কোনও নির্যাতিতা কিংবা ধর্ষিতা যাতে ন্যায় বিচার পান তা সুনিশ্চিত করবে রাজ্য সরকার৷ তাছাড়া, কোনও মামলায় সরকারী আইনজীবিদের উপর আস্থা রাখতে না পারলে বিচারপ্রার্থীরা নিজেদের পছন্দমতো আইনজীবিদের দিয়ে মামলা পরিচালনা করতে পারবেন৷ এক্ষেত্রে রাজ্য সরকার সব রকম সহায়তা করবে৷ নতুন সরকার গঠিত হওয়ার পর এখন পর্যন্ত এমন ১০ টি মামলায় বিচারপ্রার্থীরা সরকারি আইনজীবিদের বদলে পছন্দ মত আইনজীবি বেঁছে নিয়েছেন৷ রাজ্য সরকার তাদের সহায়তা করেছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top