News Flash

  • Home
  • Uncategorized
  • রাহুল গান্ধীর মন্তব্যের নিন্দা করার জন্য পাল্টা বিজেপিকে তোপ কংগ্রেসের
Image

রাহুল গান্ধীর মন্তব্যের নিন্দা করার জন্য পাল্টা বিজেপিকে তোপ কংগ্রেসের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (হি.স.) : জার্মানিতে রাহুল গান্ধীর বক্তব্য নিয়ে উত্তাল দেশের রাজনৈতিক মহল। ইতিমধ্যেই এই বিষয়ে কংগ্রেস সভাপতির জবাবদিহি চেয়েছে বিজেপি। এবার পাল্টা বিজেপির নিন্দায় মুখোর হল কংগ্রেস।
বৃহস্পতিবার কংগ্রেস নেতা আরপিএন সিং বলেন, হামবুর্গের বুসেরিয়াস সামার স্কুলে বুধবার কংগ্রেস সভাপতি দেশের চাকরির অভাব তুলে ধরেছেন তিনি। এই সমস্যাটি বর্তমান সময়ে দেশের সব থেকে বেশি বড় সমস্যা। কর্মহীনতা কি ভাবে দেশের মানুষদের মনের মধ্যে সরকারের বিরুদ্ধে ক্রোধ তৈরি করেছে সেই দিকটিই তিনি ব্যাখ্যা করেছেন। দেশের সিংহভাগ মানুষের কর্মহীনতার বিষয়ে ব্যর্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন দুই কোটি নতুন কর্মসংস্থান তৈরি করা হবে। কিন্তু বিগত চার বছরে সেই প্রতিশ্রুতি তিনি রাখতে ব্যর্থ হয়েছেন। নিজেদের এই ব্যর্থতা থেকে সাধারণ মানুষদের মনোযোগ ঘোরানোর জন্যই এই রাহুল গান্ধীর বিরুদ্ধে সরব হয়েছে। দেশজুড়ে নারীদের প্রতি যে অত্যাচার হচ্ছে প্রসঙ্গ তুলে ধরে আরপিএন সিং বলেন, দেশের মধ্যে মহিলাদের প্রতি বিশেষ করে শেল্টার হোমে যে ভাবে নারীদের প্রতি অত্যাচার হচ্ছে তাতে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী একেবারেই নীরব। পাশাপাশি সম্বিদ পাত্রের ভাষার ধরণ নিয়ে উষ্মা প্রকাশ করেছেন আরপিএন সিং। তিনি বলেন রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীকে যে ভাষায় আক্রমণ করেছে তা দুর্ভাগ্যজনক।
প্রসঙ্গত, সম্বিদ পাত্র এদিন বলেন, রাহুল গান্ধী ভারতের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করেছেন। দেশের নেতিবাচক ছবি তিনি তুলে ধরেছেন। এর জন্য তাকে কৈফিয়ৎ দিতে হবে। রাহুল গান্ধী সন্ত্রাসবাদকে ন্যা্য্যতা প্রতিপাদন করতে চেয়েছে। এমনকি তিনি আইসিসের হয়েও সওয়াল করেছেন। এর থেকে ভয়ানক এবং চিন্তার বিষয় আর কি হতে পারে? দেশের সংখ্যালঘুদের ভাবমূর্তি কলঙ্কিত করেছেন তিনি। ভারত সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করছেন তিনি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top