News Flash

  • Home
  • Uncategorized
  • প্যারিসের রাজপথে ছুরি হামলায় দুজনের মৃত্যু
Image

প্যারিসের রাজপথে ছুরি হামলায় দুজনের মৃত্যু

প্যারিস, ২৩ আগস্ট (হি.স.) : বৃহস্পতিবার প্যারিসের রাজপথে ছুরি হামলায় দুজনের মৃত্যু হয়েছে৷ জঙ্গি হামলা নাকি নিছক পারিবারিক সমস্যা? বৃহস্পতিবার প্যারিসের রাজপথে ছুরি হামলার কারণ নিয়ে ধন্দে পুলিশ৷ ইতিমধ্যে আইসিস জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেছে৷ একটি সূত্রের দাবি, পারিবারিক বিবাদের জেরে হামলা৷ পুলিশ অবশ্য কোনও বিবৃতি জারি করেনি৷ তবে কারণ যাই হোক, ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্যারিসে৷
ফের রক্তাক্ত ইউরোপ৷ এবার ঘটনাটি প্যারিসের৷ হামলাকারী ছুরি নিয়ে হামলা করেছে৷ এলোপাথারি ছুরি হামলায় দুইজনের মৃত্যু হয়েছে৷ আহত আরও অনেকে৷ তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক৷ আততায়ীকে গুলি করে খুন করেছে পুলিশ৷ তবে পুলিশ দ্রুত ব্যবস্থা নেওয়ায় হামলাটি মারাত্মক আকার ধারণ করেনি৷ ট্যুইট করে দেশের অভ্যন্তরীণ মন্ত্রী পুলিশের কাজের প্রশংসা করেন৷ পাশাপাশি মৃতের পরিবারকেও সমবেদনা জানান৷ হামলাটি হয়েছে প্যারিস থেকে ২০ কিমি দুরে ট্রেপারে৷ এলাকাটি মুসলিম অধ্যুষিত৷ জানা গিয়েছে, আইএস জঙ্গি সংগঠনে যোগ দিতে এখান থেকে বহু যুবক ইরাক ও সিরিয়া পাড়ি দিয়েছে৷ জানা গিয়েছে, এই ঘটনায় মৃতরা হামলাকারী পরিবারের সদস্য৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top