News Flash

  • Home
  • Uncategorized
  • আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় জানালেন ঝুলন গোস্বামী
Image

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় জানালেন ঝুলন গোস্বামী

নয়াদিল্লি, ২৩ আগস্ট (হি.স.): মহিলাদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ভারতের প্রবাদ প্রতিম ক্রিকেটার ঝুলন গোস্বামী। টি-২০ দলে থাকার সময় সহখেলোয়াড় এবং বিসিসিআই তাকে যে সাহায্য করেছে তাঁর জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি।
চাকদহ এক্সপ্রেস হিসেবে পরিচিত বছর ৩৫-এর এই ডানহাতি পেসার আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ভারতের হয়ে ৬৮টি ম্যাচ খেলেছেন। পেয়েছেন ৫৬টি উইকেট। ইকনমি রেট ৫.৪৫। ২০১৯ সালের নভেম্বর মাসে ওয়েস্ট ইন্ডিজের টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তার আগেই তিনি টি-২০ ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন তিনি। অন্যদিকে একদিনের ক্রিকেটে ২০০ ম্যাচ খেলে ১৬৯টি উইকেট পেয়েছেন তিনি। সূত্রের খবর, সম্প্রতি টি-২০ ক্রিকেটে ভাল ফর্মে ছিলেন না ঝুলন গোস্বামী। সদ্য সমাপ্ত এশিয়া কাপে বাংলাদেশের কাছে ভারত দুইবার হেরেছে। গোটা টুর্নামেন্ট জুড়ে একটি মাত্র উইকেট পেয়েছিলেন তিনি। পাশাপাশি ব্যাটিংয়েও খুব ভাল ফর্মে যাচ্ছিল না তার। মনে করা হচ্ছে সেই কারণেই তিনি সরে দাঁড়ালেন।
এক বার্তায় ঝুলন গোস্বামী বিসিসিআই, সহ-খেলোয়াড় তাঁর পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তাকে সমর্থন জানানোর জন্য ধন্যবাদ জানিয়েছন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top