News Flash

  • Home
  • Uncategorized
  • প্রকাশ্য দিবালোকে বৃদ্ধকে নৃশংসভাবে কুঁপিয়ে খুন
Image

প্রকাশ্য দিবালোকে বৃদ্ধকে নৃশংসভাবে কুঁপিয়ে খুন

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২১ আগস্ট৷৷ সাতসকালে প্রকাশ্যে রাস্তায় দা দিয়ে কঁুপিয়ে ষাটোর্দ্ধ এক বৃদ্ধকে নৃশংস ভাবে খুন করা হয়েছে৷ এই ঘটনায় মূল অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে৷

মঙ্গলবার উত্তর জেলার পানিসাগর থানাধীন রোয়া অভায়ারণ্য এলাকায় রোয়া গ্রাম পঞ্চায়েতের ২নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল কাদিরকে (৬৫) প্রকাশ্যে দা দিয়ে কঁুপিয়ে খুন করেন ওই এলাকারই ৩নং ওয়ার্ডের বাসিন্দা শ্যামল নাথ (২৭)৷ খবর পেয়ে পানিসাগর থানার পুলিশ বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌছায়৷ আব্দুল কাদিরের মৃতদেহ উদ্ধার করে পানিসাগর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ৷ এদিকে হত্যাকান্ডে ব্যবহৃত দা উদ্ধার করেছে পুলিশ৷

জানা গেছে, পেশায় দিন মজুর   আব্দুল কাদির এদিন সকাল ৮টা নাগাদ নিজ বাড়ি থেকে বের হয়ে কাজে যাচ্ছিলেন৷ রাস্তার তাকে দেখেই দা দিয়ে এলো পাথারি কঁুপিয়ে রক্তাক্ত করে শ্যামল নাথ৷ ঘটনাস্থলেই আব্দুল কাদিরের মৃত্যু হয়৷ এই ঘটনায় অন্যতম প্রত্যক্ষদর্শী মূল অভিযুক্ত শ্যামল নাথের মা৷ তিনি পুলিশকে জানিয়েছেন, তার ছেলেই আব্দুল কাদিরকে দা দিয়ে কঁুপিয়ে খুন করেছে৷ এই খুনের ঘটনার পিছনে পূর্ব কোনও শত্রুতা রয়েছে কিনা তা পুলিশ খতিয়ে দেখছে৷ এই ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে৷ প্রকাশ্য দিবালোকে এই ধরনের নৃশংস ভাবে খুনের ঘটনা স্মরনাতীত কালে দেখেননি স্থানীয় জনগণ৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top